১৩৪ ইসলামী আইন ও বিচার প্রদানের আদেশ দেন। বিবাদী উক্ত রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপীল দায়ের করেন। মাননীয় হাইকোর্ট বিভাগ উক্ত আপীল শুনানী শেষে বিজ্ঞ নিয় আদালত কর্তৃক ধার্ষকৃত ৪০,০০০ চেল্পিশ হাজার) টাকা প্রদানের আদেশ কমিয়ে তদস্থলে ১২,৫০০, (বোরো হাজার পীচশত) টাকা ধার্য করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন।১২ক খ. ফৌজদারী প্রতিকার যে ব্যক্তি অপর কোন ব্যক্তির মানহানি করে সে ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ডে- যার মেয়াদ দুই বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।৯* এই ধারার অভিযোগ প্রতিষ্ঠা করতে হলে নিম্নবর্ণিত তথ্যাবলী প্রমাণ করতে হবে- ১. অভিযুক্ত ব্যক্তি কোন বিষয় মুদ্রণ বা খোদাই করেছিলেন। ২. তা মানহানির শামিল ছিল। ৰ ৩. তিনি তা মানহানিকর বলে জানতেন বা তার অনুরূপ বিশ্বাস করার যুক্তিসংগত কারণ ছিল।১৪ মানহানির বিষয় সম্বলিত মুদ্রিত বা খোদাইকৃত বস্ত বিক্রয়করণ দণ্ডবিধির ৫০২ নং ধারায় বলা হয়েছে- “যে ব্যক্তি মানহানির বিষয় সম্বলিত কোন মুদ্রিত বা খোদাইকৃত কন্তু উহা অনুরূপ বিষয়সম্বলিত বলে জেনেও বিক্রয় করে বা বিক্রয়ের প্রস্তাব করে, সে ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দুই বছর পর্যস্ত হতে পারে বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। এই ধারার অভিযোগ প্রতিষ্ঠিত করতে হলে নিম্নলিখিত তথ্যাবলী প্রমাণ করতে হয়- ১) অভিযুক্ত ব্যক্তি কোন মুদ্রিত বা খোদাইকৃত বিষয় বিক্রয় করেছিলেন বা বিক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন। ২) উহা মানহানির শামিল ছিল। ৩) অভিযুক্ত ব্যক্তি উহাকে মানহানিকর বলে জানতেন।”১৪/ক নিস্পত্তিকৃত কতিপর মানহানি মামলার বিবরণ দেখার জন্য নিম্নলিখিত সৃত্রসমূহ দেখা যেতে পারে ১. ড. জামশেম বখত বনাম আমীনুর রশীদ চৌধুরী: বিএলডি ১ (১৯৮১)- এপিলেট ডিভিশন- পৃষ্ঠা ৩১৪; বিসিআর ১ (১৯৮১)- এপিলেট ডিভিশন- পৃষ্ঠা ২৩৬; ডি এল আর ৩৩ (১৯৮১)- এপিলেট ডিভিশন- পৃষ্ঠা ৩৩৩; বি এস সি আর ৪ (১৯৮১)- এপিলেট ডিভিশন- পৃষ্ঠা ৪৮৯। ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।