প্রচলিত ও ইসলামী আইনে মানহানি ১৩৩ অনেক সময় মৃত ব্যক্তি সম্পর্কে কিছু অপ্রীতিকর উক্তি পরিবেশনের প্রয়োজন পড়ে। এগুলোকে মানহানিকর বলা যায় না।৯ প্রচলিত আইনে মানহানির প্রতিকার ও ক্ষুব্ধ ব্যক্তির 'মান' এর মূল্য নির্ধারণের কোন সুনির্দিষ্ট প্রক্রিয়া বা পদ্ধতি নেই। কুৎসার তীব্রতা, পৌণপুণিকতা, বাদীর খ্যাতি, পরিচিতি, পেশাগত মর্যাদা, ব্যবসার পরিধি ইত্যাদিকে বিবেচনায় রেখে ক্ষুন্ধ ব্যক্তি আদালতের নিকট আর্থিক ক্ষতিপূরণ চাইতে অথবা দোষী ব্যক্তির শাস্তি দাবি করতে পারেন। প্রচলিত আইনে মানহানির দুই ধরনের প্রতিকার ব্যবস্থা রয়েছে- ক. দেওয়ানী প্রতিকার খ. ফৌজদারী প্রতিকার ক. দেওয়ানী প্রতিকার দেওয়ানী আদালতে মানহানির জন্য দুই প্রকার মামলা করা যায়- ১. মানহানিকর কিছু যেন প্রকাশিত না হয়, সে জন্য ইনজাংকশনের (70100101) মামলা করা যায়। দেওয়ানী আদালত হতে ইনজাংকশন পাওয়ার জন্য দুটি শর্ত পূরণ করতে হবে। তা হলো যা প্রকাশিত হতে যাচ্ছে তা অসত্য এবং তা প্রকাশ পেলে বাদীর অপূরণীয় ক্ষতি হবে। ২. পত্রিকায় মানহানিকর কিছু প্রকাশিত হলে ক্ষতিগ্স্ত ব্যক্তি দেওয়ানী মামলার মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করতে পারে। যিনি মানহানিকর প্রকাশনার দ্বারা ক্ষতিগ্রস্ত হন তিনি তার মর্যাদা অনুসারে এবং কুৎসার ভয়াবহতা অনুযায়ী ক্ষতিপূরণ পেতে পারেন। মানহানিকর তথ্য যদি সত্য হয় তাহলে দেওয়ানী মামলায় প্রতিকার পাওয়া যায় না।*ং দেওয়ানী আদালত কর্তৃক মানহানির ক্ষতিপূরণ ধার্য হওয়ার নজীর মর্নিং নিউজ নামক একটি দৈনিকে ১৯৪৯ সালের ১৭ এপ্রিল একটি সংবাদ ছাপা হয়েছিল। পত্রিকাটি তৎকালীন পাকিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রী হামিদুল হক চৌধুরীকে জড়িয়ে ভারতে স্টীল বিক্রয় করার সংবাদ ছাপায়। যেহেতু তখন ভারতকে পাকিস্তানৈর শত্রু রাষ্ট্র হিসাবে বিবেচনা করা হতো তাই ভারতে রড বিক্রি করা একটি দেশপ্রেম বিরোধী কাজ। এই সংবাদ মুদ্রণ করার ফলে মন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হয় বলে তিনি ক্ষুব্ধ হন এবং তিনি তার মানহানির দরুণ ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে ঢাকা জেলার সংশ্লিষ্ট দেওয়ানী আদালতে মামলা দায়ের করেন। অতঃপর বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ১৯৫৩ সালের ১২ মার্চ বিবাদীর বিরুদ্ধে (তৎকালীন মন্ত্রী হামিদুল হক চৌধুরীর অনুকূলে) ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা ক্ষতিপূরণ ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।