ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ ইসলামী আইন ও বিচার মানহানির ক্ষেত্রসমূহ সাধারণত পেশাকে কেন্দ্র করেই বেশির ভাগ ক্ষেত্রে সুনাম বা দুর্নামের প্রশ্ন ওঠে। বিভিন্ন ধরনের পেশার জন্য সুনামের প্রকৃতিও বিভিন্ন রকম হতে পারে। যেখানে দুর্নাম নেই, ধরে নিতে হবে সেখানে সুনাম আছে। কারণ আইনে অপরাধ দর্শনের মূল কথা হচ্ছে “সকল মানুষ নির্দোষ, যতক্ষণ না আইনী প্রক্রিয়ায় সে অপরাধী সাব্যস্ত হয়" ।৯ নিন্দাবাদের বিশেষ অধিকার আইন কয়েক শ্রেণীর মানুষকে নিন্দাবাদের বিশেষ অধিকার দিয়েছে। যারা বিশেষাধিকার প্রাপ্ত নিন্দাবাদের কারণে তাদের কোন অবস্থাতেই দায়ী করা যাবে না। এই বিশেষাধিকার দু'ধরণের হতে পারে। শর্তহীন বিশেষাধিকার এবং শর্তযুক্ত বিশেষাধিকার। শর্তহীন বিশেষাধিকার : শর্তহীন বিশেষাধিকার সংসদে প্রযোজ্য । সংসদে সদস্যবৃন্দ যে সব আলাপ আলোচনা করেন সেসব আলাপ আলোচনার মধ্যে যত নিন্দাবাদ থাকুক না কেন, সেগুলোর প্রকাশে ও প্রচারে কোনও বাধা নিষেধ নেই। সংসদে যেসব কথাবার্তা হয় সেইসব কথাবার্তার জন্য কোথাও জবাবদিহি করতে হবে এমন আশংকা সংসদ সদস্যদের মনে উদয় হলে স্বাধীন আলোচনার পথ ব্যহত হবে। সংসদ হচ্ছে এমন একটি সংস্থা যেখানে সকল সদস্যের বাকস্বাধীনতা নিরংকুশ থাকা উচিত। সেখানে কোনও সদস্য যদি মিথ্যা কথা বলেন, প্রতারণামূলক কথা বলেন, তবুও সেই অন্যায়ের জন্য কোনও আদালত তাকে শাস্তি দিতে পারে না। আপাত দৃষ্টিতে এই নিরাপত্তা এবং বিশেষাধিকার অন্যায্য মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে বিবেচনা করলে দেখা যাবে যে, দেশের সামগ্রিক কল্যাণের জন্য এই সংরক্ষণমূলক ব্যবস্থা আবশ্যক। দেশের সার্বভৌম শক্তির আধার যে সংস্থা, সেই সংস্থায় কোনও কিছু বলার সময় বা লিখার সময় যদি বক্তার বা লেখকের মনে ক্ষীণতম ভীতি প্রশ্রয় পায়, তবে তাদের পরামর্শ বা উপদেশ পূর্ণভাবে সঠিক হওয়ার পথ খুঁজে পায় না।১ শর্তযুক্ত বিশেষাধিকার : বিচার চলাকালে বিচারক, বিচারের পক্ষবৃন্দ, সাক্ষী এবং এডভোকেটগণ সীমিত বা শর্তযুক্ত বিশেষাধিকার ভোগ করেন। বিচারক মুখে কিংবা লিখিতভাবে যা কিছু বলেন, তা যতই নিন্দামূলক হোক না কেন, সেজন্য তাকে জবাবদিহি করতে হবে না, কিন্তু এক্ষেত্রে তাদের বিদ্বেষমুক্ত হতে হবে। মৃত ব্যক্তির নিন্দাবাদও মানহানিকর হবে যদি তার আত্ীয় স্বজনের অনুভূতিকে তা আঘাত করে। কিন্ত্বী বস্তুনিষ্ঠ জীবনী রচনার উদ্দেশ্যে বা ইতিহাসকে সত্যাশ্রয়ী করার জন্য ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।