প্রচলিত ও ইসলামী আইনে মানহানি ১৩১ গালমন্দ করা হয় তাহলে তা মানহানিকর হবে না, কারণ তারা বুঝতেই পারেনি যে তাদের গালমন্দ করা হয়েছে । “মানহানির অপরাধের মধ্যে প্রকাশনা অপরিহার্য । যেখানে প্রকাশনা নেই সেখানে মানহানি নেই। মনে মনে গজরাইলে তাতে কোন দোষ হয় না। এমনকি নিন্দাসৃচক কিছু লিখিলেও তাহা দোষ হয় না, যদি না তাহা প্রকাশিত হয়। লিখিয়া নিজের কাছে রাখিয়া দিলে তাহাতে কোন অপরাধ হয় না। যাহার সম্পর্কে লেখা হইয়াছে তাহাকে পাঠাইয়া দিলেও এই ধারার মানহানি হয় না। যতক্ষণ না পর্যন্ত কোন ব্যক্তি বা জনসাধারণের চোখে নিন্দাবাদের কারণে কোন ব্যক্তি হেয় প্রতিপন্ন না হন, ততক্ষণ পর্যন্ত কোন কথা বা লিপি মানহানি বলিয়া পরিগণিত হয় না। অন্যের মনে আক্রান্ত ব্যক্তির নৈতিক চরিত্র, বুদ্ধি, বর্ণ, পেশী সম্পর্কে যতক্ষণ না হেয়ভাব সৃষ্টি হয়, ততক্ষণ পর্যন্ত মানহানি হয় না।”? নিম্নে বর্ণিত কর্মকান্ড মানহানিরূপে বিবেচ্য নয় ১. জনমঙ্গলের জন্য সত্য দোষারোপ করলে তাতে মানহানি হয় না। ২. জনগণের প্রতি সরকারী কর্মচারীর আচরণ সম্পর্কে সদবিশ্বাসে অভিমত প্রকাশ করা মানহানির শামিল নয়। ৩. যে কোন জনসমস্যা সম্বন্ধে কোন ব্যক্তির আচরণ সম্পর্কে সদবিশ্বাসে অভিমত প্রকাশ করা মানহানির শামিল নয়। ৪. আদালতসমূহের কার্যবিবরণী রিপোর্ট আকারে প্রকাশ করা মানহানির শামিল নয়। ৫. আদালতের সিদ্ধান্তকৃত মোকদমার দোষ-গুণ বা সাক্ষীসমূহ ও অন্যান্য সংশ্িষ্ট নয়। ৬. গণ-অনুষ্ঠানের গুণাবলী সম্পর্কে অভিমত প্রকাশ করা মানহানির শামিল নয়। ৭. অন্য কোন ব্যক্তির প্রতি কর্তৃত্বসম্পন্ন ব্যক্তি কর্তৃক সদবিশ্বাসে ভ€সনা করা মানহানির শামিল নয়। ৮. কর্তৃতৃসম্পন্ ব্যক্তির নিকট সদবিশ্বাসে অভিযুক্ত করা মানহানির শামিল নয়। ৯. কোন ব্যক্তি কর্তৃক তার বা অন্য কারোও স্বার্থ রক্ষার্থে সদবিশ্বাসে কোন দোষারোপ করা মানহানির শামিল নয়। ১০. সতর্ককৃত ব্যক্তির কল্যাণার্থে বা গণ-কল্যাণার্থে সতর্কতা মানহানির শামিল নয়।” ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।