১৩০ ইসলামী আইন ও বিচার ৪৯৯ ধারার সারকথা : যে নিন্দাবাদ অন্য লোকের ধারণায় কোন ব্যক্তির নৈতিক বা বুদ্ধিবৃত্তিক সংক্রান্ত গুণাবলী অবনমিত করে অথবা উক্ত ব্যক্তির বর্ণ বা পেশা সংক্রান্ত গুণাবলী হেয় করে বা উক্ত ব্যক্তির দেহকে ঘৃণাজনক অবস্থায় রয়েছে বলে ঘোষণা করে বা উক্ত ব্যক্তির খ্যাতি নষ্ট করে, সেই নিন্দাবাদ মানহানিকর ।* দণ্ডবিধির ৪৯৯ নং ধারার ব্যাখ্যায় বলা হয়েছে- “€ক) কোন নিন্দাবাদ প্রণয়ন করা, বা (খ) কোন নিন্দাবাদ প্রকাশ করা, মানহানিরূপে পরিগণিত হয় যদি- ১. উহা এইরূপ অভিপ্রায়ে করা হয় যে, উহা কোন ব্যক্তির সুনাম নষ্ট করিবে, বা ২. উহা এইরূপ বিশ্বাস করিয়া করা হয় যে, উহা কোন ব্যক্তির সুনাম নষ্ট করিবে, বা ৩. এই বিশ্বাস করার কারণ থাকা সত্তেও করা হয় যে, উহা কোন ব্যক্তির সুনাম নষ্ট করিবে ক. কথার দ্বারা, খ. পাঠের জন্য অভিপ্রেত লেখার দ্বারা, গ. চিহ্ের দ্বারা, বা ঘ. দৃশ্যমান কর্পমূর্তি দ্বারা। মানহানির মূল কথা হইতেছে অন্যের সুনাম নষ্ট করা। যে নামে ভাকিলে সংশ্লিষ্ট ব্যক্তি আহত হন এবং তাহার এই আহত হওয়ার কারণ নিন্দাবাদ, সেই নামে ডাকা মানহানিকর বলিয়া গণ্য হয়।”* ১. “মৃত ব্যক্তি সম্পর্কেও নিন্দাবাদের মাধ্যমে মানহানি হইতে পারে যদি এ নিন্দাবাদ মৃত ব্যক্তির আত্মীয়বর্গকে আঘাত করে বা এ নিন্দাবাদ মৃত ব্যক্তি বাচিয়া থাকিলে তাহাকে আঘাত করিত। ২. এক ব্যক্তিকে না করিয়া কোম্পানী, সংঘ বা সমাবেশ সম্বন্ধেও নিন্দাবাদের মাধ্যমে মানহানি করা যায়। তবে এঁ কোম্পানী, সংঘ বা সমাবেশ স্পষ্টরূপে চিহ্নিত হইতে হইবে। ৩. বিদ্রীপাত্বকভাবেও নিন্দাবাদের মাধ্যমে মানহানি করা যায়|” মানহানি কখন হয় প্রকাশের মধ্যেই মানহানি নিহিত । সাধারণ অর্থে 'প্রকাশ' বলতে কোন কিছুর প্রচার বা সঞ্চার বুঝায়। আমি যা বলছি বা লিখছি বা আকছি তা সবই আমার । এগুলো যখন অন্যের মধ্যে সধ্গারিত করি তখনই তা প্রকাশ পায় এবং যখন সেই কথা বা লেখা অন্যের বোধগম্য হয় তখনই তা প্রকাশিত বলে মনে করা যায়। কোন বিদেশী নাগরিক যারা বাংলা ভাষা বোঝেন না, তাদের যদি সবার সামনে অকথ্য ভাষায় ///৬/.00910790281-0007
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।