ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার জুলাই-সেপ্টেম্বর ঃ ২০১০ বর্ষ ৬, সংখ্যা ২৩, পৃষ্ঠা ১২৯-১৪৯ প্রচলিত ও ইসলামী আইনে মানহানি : একটি তুলনামূলক বিশ্লেষণ তারেক মোহাম্মদ জায়েদ" শহীদুল ইসলাম” সারসংক্ষেপ [জীবন, সম্পদ ও সম্মানের অধিকার রক্ষাকে ইসলাম মৌলিক মানবাধিকারের মধ্যে গণ্য করে। এ ক্ষেত্রে ইসলাম মুসলিম-অমুসলিমের মধ্যে পার্থক্য করে না। একটি শান্তিময় সমাজের জন্য জীবন, সম্পদ ও সম্মানের সুরক্ষাকে ইসলাম শাস্তি ও শৃংখলা প্রতিষ্ঠার মূল ভিত্তি বলে অভিহিত করেছে। যে সমাজে জীবন, সম্পদ ও সম্মানের সুরক্ষা নিশ্চিত নয় সেই সমাজে কোনো অবস্থাতেই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে না। ইতিহাস সাক্ষী, রসূলুল্লাহ স. এবং খোলাফায়ে রাশেদীনের যুগে এ তিনটি বিষয়ের সুরক্ষা নিশ্চিত করা হয়েছিলো । এগুলোতে আঘাত করার ধৃষ্টতা কেউ করলে তাকে নিশ্চিত শাস্তি ভোগ করতে হয়েছে। সাম্প্রতিককালে শুধু আমাদের দেশে নয় বিশ্বব্যাপী প্রতিনিয়ত ক্ষুণ্ন হচ্ছে মানুষের মান-সম্মান। কিন্ত প্রচলিত আইন মান- সম্মানের সুরক্ষা নিশ্চিত করতে পারছে না। এ প্রবন্ধে প্রচলিত আইন ও ইসলামী আইনে মানহানির প্রতিকার ও প্রাসঙ্গিক বিষয়ের তুলনামূলক আলোচনা করা হয়েছে ।] মানহানির সংগা সাধারণত নিন্দাবাদ দ্বারা সুনাম” নষ্ট করা বা ক্ষুণ্ন করাকে মানহানি বলে। বাংলাদেশ-এর দণ্ডবিধির ৪৪৯ ধারা অনুযায়ী “যে ব্যক্তি এ অভিপ্রায়ে বা এপ জেনে বা এরূপ বিশ্বাস করার কারণ থাকা সত্বেও কথিত বা পাঠের জন্য অভিপ্রেত শব্দাবলী বা চিহাদি বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে কোন ব্যক্তি সম্পর্কিত নিন্দাবাদ প্রণয়ন বা প্রকাশ করে যে অনুরূপ নিন্দাবাদ অনুরূপ ব্যক্তির সুমান নষ্ট করবে । সেই ব্যক্তি কিছু ব্যতিক্রম ক্ষেত্রসমূহ ব্যতীত, উক্ত ব্যক্তির মানহানি করেছে বলে গণ্য হবে”।২ প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা। ** সহকারী সম্পাদক, ব্রিমাসিক ইসলামী আইন ও বিচার। ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।