১২ ইসলামী আইন ও'বিচার যোগ্যতা রাখে, তারা নিজেরাই তা জানতো”।১ কুরআনের এ আয়াতে আল্লাহ “ইসতিমবাত' শব্দ ব্যবহার করেছেন। আল্লামা সারাখসী র. তার “উসুল: গ্র্থে উল্লেখ করেন, “ইসতিমবাত'-এর অর্থ হচ্ছে ইজতিহাদের মাধ্যমে কুরআন ও হাদীসের নির্দেশাবলীর সঠিক কারণ উদঘাটন করা ৯২ ইজতিহাদ, কিয়াস ও ই'তিবার সম্পর্কিত মহানবী স. এবং সাহাবাগণের বহু বাণী রয়েছে। ইমাম সারাখসী র. তার উল গ্রন্থে, ইবনে আব্দুল বার র. তার “জামেউল বয়ান আল-ইলম" গ্রন্থে, হাফিয ইবনে কাইয়্যিম র. তার “ইলাম আল-মুয়ান্কিঈন' গ্রন্থে এবং এতত্ব্যতীত অন্যান্য “উলামা-ই-কিরামও এতদসংক্রান্ত বিষয়ে তাদের [মহানবী স. ও সাহাবাগণের] বহু বাণী সংকলন করেছেন। বক্ষ্যমাণ আলোচনায়. কেবলমাত্র মু'আয রা.-এর হাদীসটির উল্লেখই যথেষ্ট যা “সুনান' গ্রন্থে বিদ্যমান রয়েছে। হাদীস বিশারদগণ বর্ণনা করেছেন আর গোটা মুসলিম জাতি তা অবিসংবাদিতভাবে গ্রহণ করেছেন।১ হাদীসটি ইমাম আবু দাউদ, তিরমিযী ও দারেমী শব্দগত কিছুটা পার্থক্য করে মু'আয রা. থেকে বর্ণনা করেছেন। মহানবী স. যখন মু'আয রা.-কে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করে পাঠান, তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে ফয়সালা করবে? তিনি উত্তর দিলেন, আল্লাহর কিতাবের নির্দেশ মুতাবিক। পুনরায় জিজ্ঞেস করলেন- যদি আল্লাহর কিতাবে এ সম্পর্কে কোন সৃস্পষ্ট নির্দেশ না থাকে? তদুত্তরে তিনি বললেন, তবে রসূলুল্লাহ সা-এর সুন্নাহ অনুযায়ী । মহানবী স. পুনঃ জিজ্ঞেস করলেন, যদি তাতেও সমস্যার সমাধান না পাওয়া যায়? প্রত্যুত্তরে তিনি বললেন, তবে আমি নিজের বুদ্ধি বারা ইজতিহাদ করবো এবং চিন্তা-গবেষণায় কোন অবহেলা করবো না। এতদশ্রবণে মহানবী স. বললেন, সমস্ত. প্রশংসা মহান রাব্নুল আলামীনের জন্য যিনি তার রাসূলের দৃতকে তার পছন্দনীয় পথে চলার তাওফীক দিয়েছেন।১ আধুনিক সমস্যার প্রেক্ষাপটে ইজতিহাদের প্রয়োজনীয়তার উপর সর চেয়ে উত্তম প্রমাণ- হচ্ছে এ হাদীসটি যা ইমাম নাসাঈ র. তার সুনান গ্রহে 'বাৰ-আল-হুকম বি উদ্ধৃতি দিয়ে একটি বিশদ হাদীসে বর্ণনা করেছেন, যাতে উল্লেখ রয়েছে” “যদি তোমার সম্মুথে এমন কোন ব্যাপার এসে উপস্থিত হয়, যার সুস্পষ্ট নির্দেশ কুরআনে উল্লেখ নেই আর মহানবী স. ও এর কোন সমাধান দিয়ে যাননি, তরে “সালফে সালেহীন” (পূর্ব যুগের অভিজ্ঞ আলিমগণ) যেভাবে এর সমাধান দিয়েছেন, সেভাবেই তার সমাধান দিতে হবে। যদি এমন কোন ব্যাপার এসে উপস্থিত হয়, যা মহাগ্রন্থ আল-কুরআনে বিদ্যমান নেই, মহানবী স.ও কোন সমাধান দিয়ে যাননি এবং. সালফে সালেহীন (পূর্ব যুগের অভিজ্ঞ আলিমগণ)ও এর কোন সমাধান দেননি, তবে নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী ইজতিহাদ করবে এবং এ কথা বলবে. না যে, আমি ভয় করছি। ///.10707079071.001)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।