ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সুলতানী আমলে ভূমিরাজন্ব ব্যবস্থা ১২৫ ১৯৭২ সালের ২৮ জুনের পূর্বে পয়স্তি প্রাপ্ত তদ্রপ জমি সম্পর্কে উপরোক্ত বিধান কার্যকর করা হবে না যদি ১৯৭২ সালের ৪ নভেম্বর তারিখের পূর্বে উপযুক্ত কর্তৃক এ জমি কোনো মালিকের জোতের বৃদ্ধি জমি হিসাবে অধিকার করার স্বত্ব চূড়ান্তভাবে স্বীকৃত হয়ে থাকে বা উপযুক্ত আদালত কর্তৃক তা ঘোষিত হয়ে থকে । ১৯৭২ সালের ৪ নভেম্বর তারিখে উক্তরূপ পয়স্তি জমির দাবি সংক্রান্ত কোনো মামলা, দরখাস্ত, আপিল বা অন্য কোনো প্রকার কার্যধারা কোনো আদালত বা কর্তৃপক্ষের নিকট বিচারাধীন থাকলে তা খারিজ করে দেওয়ার এবং এঁ তারিখের পর তদ্রুপ কোনো মামলা, দরখাস্ত বা অন্য কোনো প্রকার কার্যধারা কোনো আদালত কর্তৃক বিচারের জন্য গ্রহণ না করার বিধান করা হয়েছিল। ১৯৯১ সনের ৩ নং অধ্যাদেশ ছারা সংশোধিত সিকস্তি জমি সংক্রান্ত বিধান বাতিল করে দিয়ে পাকিস্তান আমলের সাবেক বিধানের প্রায় অনুরূপ বিধান করা হয়েছিল। উক্ত অধ্যাদেশ জারির দু'মাস পরে ১৯৯১ সনের ২৫ নং অধ্যাদেশ জারি করে উক্ত ৩ নং অধ্যাদেশ রহিত করা হয় এবং উক্ত ৩ নং অধ্যাদেশ এমনভাবে রহিত বলে গণ্য করারও বিধান করা হয়েছে যেন এটা কখনো প্রণয়ন ও জারি করা হয়নি। উপসংহার রাজা গণেশের শাসন ব্যতীত সুলতানী শাসন আমলে বাংলায় মুসলমান শাসনকর্তা সুলতানগণই রাজ্য শাসন করেছেন। মোগল সম্রাট আরুবর-পূর্ব যুগে বাংলাদেশ সুল্*্*” [গয়াস উদ্দিন আজম শাহ, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ও সর্বোপরি সুলতান শেরশাহ শরির ন্যায় অনন্য সাধারণ শাসকদের শাসন এঁতিহ্যের ধারক- বাহক হতে পেরেছিল। প্রজাহিতৈষণা ও কৃষক মঙ্গলই রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ ও এর দীর্ঘস্থায়িত্বর চাবিকাঠি-এই মৌল নীতির চর্চা দিল্লির সালতানাতে প্রথমবারের মতো সুলতান ফিরোজ শাহ তুগলকের সময় চালু হয়েছিল, শেরশাহ তাকে অব্যাহত রেখে ও আরও প্রজাকল্যাণধর্মী করে বন্্রত পরবর্তী শীসকদের জন্য তা অনেকটা অবশ্য পালনীয় করে তুলেছিলেন, যার প্রকৃত বিকাশ ঘটেছিল মোগল সম্রাট আকবরের রাজত্কালে। আজকের এ বাংলাদেশে যদি ভূমি ব্যবস্থায় বিরাজিত সমস্যাবলী দুরীতৃত করে প্রজাবান্ধব রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করা হয় তাহলে আমাদের এ দেশটি অচিরেই সমৃদ্ধ দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা তুলে দাড়াবে নিঃসন্দেহে । তথ্যনির্দেশ ১. ' চৌধুরী, ড. আবদুল মমিন, বাংলাদেশের ইতিহাস, ঢাকা : নওরোজ কিতাবিস্তান, ১৯৯২, পৃ. ২৩৩ ২, 'খালিশা'- যে জমির রাজস্ব সরকারী তহবিলে জমা হয়। (এবাদুল হক, কাজী, ভূমি আইন ও ভূমি ব্যবস্থার ক্রমবিকাশ, ঢাকা : বাংলা একাডেমী, ২০০০, পৃ.৩৫৪) ///.10907079071.001)

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।