১২২ ইসলামী আইন ও বিচার জমিদারি প্রথা উচ্ছেদ হলেও দেশে জোতদারি প্রথা জেঁকে বসে। তাছাড়া দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের ফলে ও অর্থনৈতিক কারণে অনেক চাধী জমি হারিয়ে প্রান্তিক বা ভূমিহীন কৃষকে পরিণত হয়। অনেক চাষির চাষের জমির পরিমাণ কমে যাওয়ার ফলে জমি থেকে উৎপন্ন ফসলের দ্বারা তার ও তার পরিবারের ভরণপোষণ করা অসম্ভব হয়ে পড়ে। এমতাবস্থায় ভূমিহীন কৃষকের পক্ষে বসতবাড়ির এবং প্রাস্তি ক ও ক্ষুদ্র চাষির পক্ষে তার বসত বাড়ি ও সামান্য চাষের জমির খাজনা দেয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। এজন্যে জমিদারি প্রথা উচ্ছেদের পর থেকে প্রান্তিক ও ক্ষুদে চাষি সম্প্রদায়ের পক্ষ থেকে জমির থাজনা মওকুফ বা বাতিল করার দাবি ওঠতে থাকে। তখন ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হলে পচিশ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করে দেয়ার অঙ্গীকার করেছিল।৬ ভূমি হুকুম দখল আইন ১৯৮৪ এবং (জরুরী) সম্পত্তি অধিগ্রহণ আইন ১৯৪৮ বাতিলের পর সরকার ১৯৮২ সালে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল অর্ভিন্যান্স জারি করে। ভূমি সংস্কার অর্ডিন্যাঙ্গ ১৯৮৪-এর মাধ্যমে বর্গাদার ও জমির মালিককে বীজ, সার ও সেচের খরচ সমানভাবে বহন করার এবং উৎপাদিত ফসলও সমানভাগে ভাগ করার বিধান দেওয়া হয়। পক্ষান্তরে জমির মালিক যদি এ ধরনের খরচ বহনে অপারগতা প্রকাশ করে তাহলে বর্গাদারকে ফসলের দুই-তৃতীয়াংশ প্রদানের নির্দেশ দেয়। এই আইন কোন পরিবারকে ক্রয়, উত্তরাধিকার দান বা অন্য সূত্র থেকে ৬০ বিঘা পর্যন্ত জমি অর্জনের সর্বোচ্চ সীমা বেধে দেয়। অন্যের নামে বা বেনামে কৃষিজমি ক্রয় নিষিদ্ধ করা হয় এবং আপাত হস্তান্তরকারীকে এ জমির প্রকৃত মালিক হিসেবে বিবেচনার বিধান চালু করা হয়। ১৯৮৯ সালে ভূমি রাজস্ব বোর্ড দু'ভাগে ভাগ করা হয়: তুমি সংস্কার বোর্ড এবং ভূমি আপিল বোর্ড । ভূমি সংস্কার বোর্ডকে তন্বাবধান ও সকল রাজস্ব কর্মকর্তার নিয়ন্ত্রণের ভার দেওয়া হয় আর ভূমি আপিল বোর্ডের দায়িতৃ হয় বিচার বিভাগীয় বিষয়সমূহের নিষ্পত্তি বিধান করা এবং ভূমি আপিল বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন সংক্ষুরদ ব্যক্তির আবেদন সরকারের নিকট প্রেরণ করা ৷ ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফের বিধান ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখের স্বাধীনতার ঘোষণাপত্র এবং এঁ তারিখের সকল আইন চালু রাখা কার্যকরকরণ আদেশ দ্বারা উক্ত ঘোষণাপত্র সাপেক্ষে ১৯৭১ সালের ২৫ মার্চ তারিখে বাংলাদেশে বলবৎ সকল আইনকে প্রয়োজনীয় পরিবর্তন“সাপেক্ষে চালু রাখার বিধান করা হয়। এর ফলে ভূমি সংক্রান্ত পাকিস্তান আমলের সকল আইনই দেশে চালু থাকে। ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করার অঙ্গীকার ///৬/.00910790281-0007
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।