১২০ ইসলামী আইন ও বিচার সম্রাট শেরশাহ (১৫৩৯-১৫৪৫) সুলতান গিয়াসউদ্দিন তুগলকের মতোই এক স্বল্পকালস্থায়ী শাসন-এঁতিহ্যের অধিকারী স্মাট শেরশাহ। মাত্র পাঁচ বছরে রাজ্যবিস্তারের পাশাপাশি ভূমিরাজন্ব ব্যবস্থাসহ সমগ্র প্রশাসনিক প্রক্রিয়ায় যে অভূতপূর্ব বুদ্ধিমত্তার প্রকাশ ও কঠোর নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা এবং দেশব্যাপি শান্তি ও সমৃদ্ধির চমৎকার সমন্বয় সাধন তিনি করেছিলেন, তার নজির ভারতের ইতিহাসে নেই বললেই চলে। শেরশাহের প্রশাসন সম্পর্কে আলোচনা করতে যেয়ে প্রখ্যাত ইংরেজী এঁতিহাসিক এইচ.জে.কীনি বলেন, [০ 00৮0111761)1-101 ০৬০1) (11613110151) 1095 5110৬/1 50 1101011 ৬1500) 25 11015 780100 (9176:51781).5৭ শেরশাহ ১৫৩৯ সনে মোগল সম্রাট হুমাযুনের প্রতিনিধি: (গভর্নর) জাহাঙ্গির কুলি বেগকে পরাজিত করে গৌড় অধিকার করেন। অত:পর ১৫৪০ সনে কনৌজের যুদ্ধে স্বয়ং হুমায়ুনকে পরাস্ত করে দিল্পির সিংহাসনে আরোহণ করে বাংলায় স্বীয় আধিপত্য বিস্তার করেন। উল্লেখ্য যে, তিনি সমগ্র বাংলা ভূখন্ড অধিকার করতে পেরেছিলেন কি-না, সে সম্বন্ধে এতিহাসিকগণের' মধ্যে মতবিরোধ রয়েছে। ড.. মুহাম্মদ আবদুর রহীম বলেন, চট্টখ্বাম ও শ্রীহট্ট পর্যস্ত বাংলাদেশ শেরশাহের -সাম্রাজ্যভুক্ত ছিল।৪” অন্যদিকে ড. আবদুল করীমের মতে, চট্টথ্রাম তার অধিক্ষেত্রের বাইরে ছিল।৪৯ শেরশাহ বাংলাকে মোট কয়টি প্রশাসনিক ইউনিট বা অঞ্চলে ভাগ করেছিলেন তার সঠিক কোন সংখ্যা পাওয়া যায় না। তবে সমসাময়িক এঁতিহাসিক আব্বাস শেরওয়ানির সূত্রে ও আবুল ফজলের 'আইন-ই-আকবরী"র অনুসরণে ড. করীম ধারণা করেন, এগুলোর সংখ্যা ১৯ টির মতো হতে পারে ।০ এই আমলে: ভূমিরাজস্বের হার ছিল উৎপন্ন ফসলের ১ অংশ ।৫১ অবশ্য কোন কোন আধুনিক এঁতিহাসিক এর পরিমাণ উ অংশ বলেও মত প্রকাশ করেছেন।৫২ তবে এ কথা ঠিক যে, মধ্যযুগে বিশেষ করে সুলতানী যুগের বাংলাদেশের ভূমি রাজন্ সম্পর্কে বিশেষ কোন তথ্যই যেহেতু পাওয়া যায় না তাই এ বিষয়ে কোন স্থির সিদ্ধান্তেও পৌছান যায় না।৫৩ শেরশাহের রাজত্বকালে ভূমিরাজন্ব নগদ অর্থে ও উৎপন্ন শস্যে গৃহীত হতো 1 তবে আলাউদ্দিনের মতো শস্যে গ্রহণেই সম্রাটের আহ বেশি ছিল। কেননা এতে করে প্রাপ্ত ফসল নিকটবর্তী সরকারী শস্যভান্ডারে মজুত করে রাখা যেতো এবং প্রয়োজনের সময়ে বিশেষত বাজারে দুর্মূল্যের দিনে নির্ধারিত তুলনামূলক কম দামে বাজারে ছেড়ে অর্থনীতির বিরূপ প্রক্রিয়া দ্রুত রোধ করা সম্ভব হতো । অবশ্য বাংলার ক্ষেত্রে ফসলের //4.10907079071.001)
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।