ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে ইজতিহাদ : একটি পর্যালোচনা ১১ যেমন নদী মজে যেতে বাধ্য, তেমন ইজতিহাদ বন্ধ হয়ে গেলে ইসলামও মরে যেতে বাধ্য। এ কারণেই শাহ ওয়ালী উল্লাহ দিহলবী র. প্রত্যেক যুগেই ইজতিহাদকে ফরয বলে মন্তব্য করেন এবং এর কারণ দর্শাতে গিয়ে বলেন- “আমি যে বলেছি- প্রত্যেক যুগেই ইজতিহাদ ফরয তার কারণ এই যে, ঘটনাবলী অন্তহীন অথচ সে সকল ঘটনা সম্পর্কে শরীয়তের নির্দেশ কী তা জানা প্রত্যেক মুসলমানের পক্ষেই ফরয। পূর্ববর্তী মুজতাহিদগণ কর্তৃক যা লিপিবদ্ধ হয়েছে তা সকল যুগের জন্য যথেষ্ট নয়।৫ ... যারা এ ধারণা পোষণ করেন যে, একালে মুজতাহিদ পাওয়া যায় না বা যেতে পারে না তারা নিশ্চয় ভুল করেন” ।৬ আল্লামা জালালুদ্দীন সুযুত্তী র. বলেন, শরীয়ত অনুসারে ইজতিহাদ বন্ধ হতে পারে না, কেননা তা ফরযে কিফায়া। কোন যুগে কেউই যদি. এর প্রতি মনোযোগী না হন এবং সবাই-ই তা ছেড়ে দেন তা হলে সবাই গোনাহগার হবেন। ইমাম মাওয়াদী, বাগাবী, ইমাম ইবনুস সালাহ ও নববী প্রমুখ ইমামগণও একই কথা বলেছেন |" ইসলাম ধর্ম বিশ্বে প্রচলিত সব ধর্মের জন্য মোহর স্বরূপ এবং কিয়ামত পর্যস্ত যত সমস্যার উত্তব হবে সব সমস্যার যিম্মাদার। অতএব কুরআন, সুন্নাহ ও এতদসম্পৃক্ত জ্ঞান, এসব কিছুই এঁ প্রবহমান ঝর্ণাধারার অন্তর্তৃস্ত যা থেকে সমস্যা সমাধানের ধারা উৎসারিত হয়। অনস্তর সাহাবা-ই-কিরাম, তাবিঈন ও ইজতিহাদ বিশেষজ্ঞগণের কর্মপদ্ধতি আমাদের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করে। তারা ইজতিহাদ করেছেন এবং যে সব মূলনীতির নির্দেশনা কুরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেগুলোর উপর অপরাপর আহকামকে অনুমান করেছেন এবং কুরআন ও সুন্নাহর নির্দেশনাবলীকে শাখা-প্রশাখা ও চলমান ঘটনাবলীর প্রতি আরোপিত করার জন্য ইজতিহাদের আশ্রয় নিয়েছেন। এভাবে ইজতিহাদ ও কিয়াস আইনতত্তের মূলনীতিতে একটি স্বতন্ত্র মূলনীতি হিসেবে স্থান পেয়েছে। এতে করে ধর্মীয় ক্ষেত্রে বোধের পরিমগ্ডল পরিব্যান্তি লাভ করে। এই পরিমণ্ডলকে সংকীর্ণ করার কিংবা আল্লাহ প্রদত্ত জীবন বিধানের প্রবহমান ঝর্নাধারার গতিপথ রুদ্ধ করে দেয়া মোটেই কাম্য নয়। কেননা কুরআন, সুন্নাহ ও বিবেক বুদ্ধির প্রমাণাদি ছারা এটা স্বতঃই স্পষ্ট হয়ে ওঠেছে যে, এই পরিমণ্ডল ইসলামের প্রত্যেক যুগেই বিস্তৃতাকারে বিদ্যমান থাকবে ।” পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে, “হে বিবেক-বুদ্ধিসম্পন্নগণ! তোমরা শিক্ষা গ্রহণ কর।”৯ অন্যত্র উল্লেখ রয়েছে, “নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে।”১০ কুরআনের এ আয়াতে “ই“তিবার' শব্দ আরবী ব্যবহার করা হয়েছে; কোন জিনিসের নির্দেশনাকে তার অনুরূপ জিনিসের প্রতি আরোপ করার নামই হলো “ই“তিবার' । এ কারণেই যে মূল জিনিসের প্রতি তার সামঞ্জস্যশীল জিনিসকে আরোপিত করা হয় তাকে “ই“বরাত' বলে। কুরআন মাজীদে উল্লেখ রয়েছে, “তারা যদি ব্যাপারটা রসূল স. ও তাদের মধ্যকার বিজ্ঞজনদের প্রতি ন্যস্ত করতো তবে তাদের মধ্যে যারা এটা বোঝার ///.10907079071.00

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।