ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সুলতানী আমলে ভূমিরাজন্ব ব্যবস্থা ১১৭ যায়নি। পরবর্তী শাসক সুলতান ফিরোজ শাহ তুগলক এটি আর পুনরুদ্ধার করা সম্ভব নয় বলে তা সম্পূর্ণ মওকুফ করে দেন।২৮ ঘ্িভীয়ত চাষাবাদের উন্নয়ন ও কৃষকদের অবস্থা উন্নয়নের জন্য তিনি নতুন একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। নবগঠিত এ রাজস্ব বিভাগের নাম দেওয়া হয়েছিল “দিওয়ান-ই-অমির-ই-কোই" এর মুখ্য কাজ ছিল, 10 50767%156115 (581087)5) 80০1000€ 01 0117610 0106 0০010158060 1910 010091 01)6 [0107151) 109 1192105 ০ 01750 90869 17212917001 2110. 010110181 51101. সুলতান সম্ভাব্য সকল উপায়ে দোয়াবের কৃষকদের অর্থনৈতিক সচ্ছলতা ও হৃত গৌরব ফিরিয়ে আনতে চেয়েছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, এবারও তিনি ব্যর্থ হলেন। সুলতান মুহম্মদ ইবনে তুগলক আলাউদ্দিনের আমলের মত '“ইক্তাদারি' প্রথাও চালু রেখেছিলেন। তবে পূর্ববর্তী শাসকের সময়ে এটি যতটা সীমিত ছিল, তার সময়ে ততটাই সম্প্রসারিত হয়। এর পাশাপাশি অব্যাহত ছিল 'ইজারা' ব্যবস্থা ।১ পরিশেষে আমরা মুহম্মদ ইবনে তুগলকের আমলে অনুসৃত ভূমি রাজস্ব ব্যবস্থার সামগ্রিক মূল্যায়নে একটি কথা নিঃসন্দেহে বলতে পারি যে, ভূমি রাজস্ব নীতি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কোন সরকারের যে কোন মহৎ পরিকল্পনা ও সৎ উদ্যোগ, তা যতো উচ্চাকাজ্ী ও ব্যয়বহুলই হোক না কেন, যদি সময়োপযোগী এবং জনসাধারণের সমর্থন বা আনুকূল্য না পায়, তবে তা অবশ্যন্তাবীরূপে ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য । সুলতান ফিরোজশাহ তুগলক (১৩৫১-১৩৮৮) সুলতান ফিরোজশাহ তুগলক এমন এক সময়ে সিংহাসনে আরোহণ করেন যখন সাম্রাজ্যব্যাপী প্রবল বিশৃংখলা, রাজকোষোর শোচনীয় অবস্থা এবং কেন্দ্রিয় সরকারের তথা পূর্ববর্তী সুলতান মুহম্মদ ইবনে তুগলকের আমলে অনুসৃত ভূমিরাজস্ব নীতির প্রতি জনসাধারণের অত্যধিক বিতৃষ্া ও অসন্তোষ দিস্ীর সালতানাতকে প্রায় টলটলায়মান অবস্থায় নিয়ে গিয়েছিল। নবীন সুলতান সকল বাধা উপেক্ষা করে অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে তার কাজ এগিয়ে নিয়ে যান। এ ক্ষেত্রে ভূমিরাজস্ব সম্পর্কিত. যে সব ব্যবস্থা বা নীতি অনুসরণ করেছিলেন নিচে তা আলোচনা করা হলো। সুলতান ফিরোজ শাহ তুগলক ভুমি রাজস্বের সর্বশেষ পরিস্থিতি ও সর্বস্তরের জনমন্ডলী বিশেষ করে ভূমির মালিক ও কৃষকদের মনোভাব জানার জন্য খাজা হুসামউদ্দিনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেন, যা ভারতীয় উপমহাদেশের এ যাবৎকালের মধ্যে সর্বপ্রথম কমিশন ছিল। কমিশন দীর্ঘ ৬ বছররব্যপী প্রায় সমগ্র দেশ পরিভ্রমণ শেষে স্থানীয় তথ্য-পরিসংখ্যান ও ভূমিরাজস্ব বিভাগের, প্রাপ্ত দলিল- দস্তাবেজের ভিত্তিতে যে রিপোর্ট তৈরি করেন তাতে ভূমি রাজস্ব বাবদ মোটামুটি আয় ///.10907079091.001)

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।