সুলতানী আমলে ভূমিরাজন্থ ব্যবস্থা ১১৫ করলেও এর একটি সীমারেখা টেনে দিয়েছিলেন। ভূমিরাজস্ব বাবদ যে পরিমাণ অর্থ তারা কেন্দ্রিয় সরকারকে দিতে বাধ্য ছিল ঠিক ততটুকুই তারা রায়তদের কাছ থেকে আদায়ের অধিকারী ছিল ।২ সুলতান শুধু রাজস্ব আদায়ের ফরমান জারি করেই ক্ষান্ত ছিলেন না, সাথে সাথে প্রাদেশিক ও আঞ্চলিক শাসনকর্তাদেরও তাদের উপর প্রয়োজনীয় খবরদারী চালু করার নির্দেশ দিয়েছিলেন ।-119 00%০707019 ৮/670 10 (21010623116 00 [016৬0110 [179]) 001) 1551170 2109 20010101091] 1961706 হিট! 076 76858115.২২ এতদসত্তেও কেউ অতিরিক্ত কর আদায় করলে তিনি তা বাতিল করে দিতেন। নিযামউদ্দিন বলেন, “যদি কেউ তার জায়গির হতে বলপূর্বক নির্ধারিত পরিমাণের অধিক পরিমাণ আদায় করতেন, তবে সুলতান তাতে আপত্তি করতেন এবং এ আদান-প্রদান বাতিল করে দিতেন। কোন লোক এই অর্থ (রাজস্ব সংক্রান্ত যে কোন পাওনা) ফেরত দিতে বিলম্ব করলে সে তীর ক্রোধ এবং কঠোরতার ফল ভোগ করতো” 1২ সার্বিক বিচারে বলা যায়, সুলতান গিয়াসউদ্দিন তুগলকের গৃহিত ব্যবস্থা সমাজের বৃহত্তর জনগোষ্ঠী তথা রাজন্বদাতা রায়তশ্রেণী ও রাজন্ব সংগ্রাহক ক্ষুদ্রতর শক্তি বিশেষত মধ্যন্বত্বভোগী-এই উভয়কুলের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ নীতির প্রবর্তনে সক্ষম হয়েছিল। এতে একদিকে রাজকোষের আয় কমে গিয়েছিল সত্য কিন্তু অন্যদিকে সাম্রাজ্যের সর্বস্তরের জনমন্ডলীর মধ্যে সুলতানের গ্রহণযোগ্যতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল। আলাউদ্দিন খলজির যুগে তার কঠোর নজরদারি ও নির্মম শাস্তির ভয়ে ভূমিরাজস্ব বিভাগের কর্মচারীদের সর্বক্ষণ তটস্থ থাকতে হতো । কিন্তু সুলতান গিয়াসউদ্দিনের রাজত্বকালে এই অবস্থার আমূল পরিবর্তন ঘটেছিল। তিনি কর্মচারীদের মানবিক দোষ-ত্রটির জন্য অনেকটা নমনীয় ভূমিকা গ্রহণ করেছিলেন। অবশ্য এর অর্থ এই নয় যে, সুলতান একেবারে লাগাম ছেড়ে দিয়ে এদেরকে যা খুশি করতে দিয়েছিলেন । সুলতান গিয়াসউদ্দিন তুগলকের শাসনকাল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হলেও সেই সংক্ষিপ্ত সময়ে ভূমিরাজস্ব আদায়ের ক্ষেত্রে তিনি যা কিছু করেছিলেন তার মুখ্য উদ্দেশ্য ছিল প্রজাকল্যাণ ও একটি শান্তিপূর্ণ সাম্রাজ্য শাসন। সুলতান মুহম্মদ ইবনে তুগলক (১৩২৫-১৩৫১) সুলতান গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন তদীয় পুত্র সুলতান মুহম্মদ ইবনে তুগলক । তিনি প্রথম কয়েক বছর শান্তিপূর্ণভাবে রাজ্য শাসন করেন। পরবর্তীতে এতো বেশি নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন ও যুদ্ধবিগ্রহ-বিদ্রোহ দমনে লিপ্ত হয়ে পড়েন যে, তার পক্ষে উল্লেখযোগ্য কোন জনকল্যাণধর্মী রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হয়নি। তিনি তার উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের ///.10707079071.001)
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।