ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সুলতানী আমলে ভূমিরাজন্ব ব্যবস্থা ১১৩ “মাসাহাত' ।* সঠিকভাবে ভূমি রাজন্ব নির্ধারণের জন্য ভূমি জরিপের প্রেরণা তিনি সম্ভবত ইসলামের দ্বিতীয় খলীফা উমর রা. থেকে লাভ করেছিলেন। ইসলামী রাষ্ট্রে সর্বপ্রথম উমর রা.-এর রাজত্বকালেই ভূমি জারপ করা হয়+ এবং পরে তা মুসলিম জাহানের অন্যত্র সম্প্রসারিত হয়। তবে ভারতে আলাউদ্দিন খলজিই প্রথম মুসলমান শাসক যিনি তার সাম্রাজ্যে সরেজমিনে পরিমাপের কাজ চালু করেছিলেন । তিনি এটি যাতে ব্যাপকভাবে বাস্তবায়িত ও গৃহিত হয় সে বিষয়েও জোর দিয়েছিলেন। আলাউদ্দিনের রাজত্বকালে ভূমিকরের পাশাপাশি “ঘরি' বা গৃহ-কর (707)9 8%) “চরাই' বা গো-চারণ (0182178 ৫৫০) প্রভৃতি আদায় করা হতো ।” উল্লেখ্য যে, এ সময়ে ভূমিকর দু'ভাবে পরিশোধ করা যেত-নগদ অর্থে ও উৎপন্ন শস্যে। তবে তিনি অর্থের পরিবর্তে শস্যে কর আদায়েই অধিক উৎসাহী ছিলেন। কেননা আলাউদ্দিনের ব্যাপক অর্থনৈতিক সংস্কার বিশেষ করে বাজারে দ্রব্য মূল্যের উরধ্বগতি রোধ তথা দীর্ঘকালীন স্থিতিশীলতা ও বিভিন্ন স্থানে পূর্বের তুলনায় অধিক হারে শস্যাগার নির্মাণ থেকে এ কথা প্রতীয়মান হয়।” দায়িত্ব-কর্তব্য পালনে কর্মচারীদের সামান্যতম ফীকি বা অবহেলা ধরা পড়লে আলাউদ্দিন খলজি তাদের কঠোর শাস্তি দিতে দ্বিধা করতেন না। তবে তিনি তাদেরকে শুধু শাস্তিদানেই সীমাবদ্ধ রাখেননি, বরং কর্মচারীরা যেন স্বল্প বেতনের অজ্ভুহাতে বা নিতান্ত প্রয়োজনের তাড়নায় কোনরূপ দুর্নীতির আশ্রয় নিতে না নেয় তার জন্যও ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি রাজস্ব বিভাগীয় বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের প্রয়োজন অনুপাতে বেতন-ভাতা, সুযোগ-সুবিধা প্রভৃতি বাড়িয়ে দিয়েছিলেন। চূড়ান্ত বিচারে বলা যায়, আলাউদ্দিনের গৃহিত ব্যবস্থায় কেন্দ্রিয় রাজকোষের প্রভূত উন্নতি হয়েছিল। সুলতান গিয়াসউদ্দিন তুগলক (১৩২০-১৩২৫) আলাউদ্দিন খলজির মৃত্যুর পর দিল্লির খলজি শাসন মাত্র বছর পাচেক স্থায়ী হয়েছিল। এই স্বল্প সময়ে তার পুত্র সুলতান কুতুবুদ্দীন মুবারক শাহ (১৩১৬- ১৩২০) ক্ষমতাসীন থাকলেও তার দুর্বলতা ও অযোগ্যতার সুযোগে দিল্লি শাসনের অধিকার খলজিদের "হাতছাড়া হয়ে গিয়েছিল। সাম্রাজ্যের এই প্রতিকূলতার সময়ে করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন তুগলক; প্রতিষ্ঠা করেছিলেন দিল্লি সালতানাতের আর এক উল্লেখযোগ্য রাজবংশ-তুগলক বংশ (১৩২০-১৪১৩)।৯ তার শাসন আমলে অনুসৃত ভূমি রাজস্ব ব্যবস্থার কয়েকটি বিশেষ দিক নিয়ে উপস্থাপন করা হলো- ///.10907079071.00)

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।