ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার জুলাই-সেপ্টেম্বর 8 ২০১০ বর্ষ ৬, সংখ্যা ২৩, পৃষ্ঠা ১১১-১২৮ সুনতানী আমনে ভূমিরাজন্ ব্যবস্থা ১২৯৬-১৫৪৫): এতিহাসিক পর্যালোচনা ড.মোহাম্মদ আতীকুর রহমান" সারসংক্ষেপ [১২০৩-৪ সালে দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি (১২০৩-০৬)-র অতর্কিত আক্রমণে যে দিন রাজা লক্ষণ সেন (১১৭৯-১২০৫) নদীয়া ছেড়ে পূর্ববঙ্গের পথে পা বাড়ান, মূলত সেদিন থেকেই বাংলায় সুদীর্ঘ হিন্দু শাসনের সূর্য অস্তমিত হয় এবং সুলতানী শাসনের গোড়াপত্তন হয়। মূলত একটি কেন্দ্রিয় সুনিয়নত্রিত ব্যবস্থার অধীনে বাংলাব্যাপী মুসলিম শাসন সম্প্রসারণ করতে মুসলমানদের আরও প্রায় ২৫ বছর অপেক্ষা করতে হয়েছিল। অতঃপর বর্তমান বাংলাদেশের মুসলিম রাজ্য দিল্লির অধীনস্থ প্রদেশে পরিণত হয়। মোগল শাসনের সূচনাকাল পর্যন্ত (১৫৭৫-৭৬) বিভিন্ন সময়ে (অন্তর্বর্তীকাল হিসাবে রাজা গনেশের সময় ১৪১৫-১৪১৮ ব্যতীত) কমবেশি ৫৫ জন মুসলিম সুলতান এদেশ শাসন করেন। ১৩৩৮-১৫৩৮ শ্রীষ্টাব্দ পর্যস্ত এই দু'শত বছর ইলিয়াসশাহী ও তৎপরবর্তী সুলতানগণ দিল্লির সুলতানদের মতই স্বাধীনভাবে বাংলা শাসন করেছেন। সুলতানী শাসন আমলে ভূমি রাজস্ব নীতির প্রথম ও প্রধান ভিত্তি ছিল শরীয়তের নির্দেশ ও আব্বাসীয় খলীফা, গজনির শাসক ও ঘোরী সুলতানদের অনুসৃত এতিহ্য। সুলতানী আমলে অনেক সময় যুদ্ধের প্রয়োজনে বিশেষত সাম্রাজ্যের প্রতিরক্ষা ও বহিঃশক্রর আক্রমণ প্রতিহতকরণে এরং অভ্যন্তরীণ শাস্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সুলতানদেরকে ভূমিকর বৃদ্ধি করতে হতো । এই বৃদ্ধি প্রাথমিক সুলতানদের রাজত্বকালে ততো বেশি না হলেও কখনও কখনও তা প্রজাপ়াধারণের বহনের. সীমা ছাড়িয়ে যেত। প্রসঙ্গত মুহম্মদ ইবনে তুগলকের সময়ে অত্যধিক হারে রুর বৃদ্ধির কথা বলা যায়। এর ফলে সেখানে ব্যাপক প্রজা অসন্তোষ ও বিদ্রোহ দেখা দিয়েছিল, যা প্রকারান্তরে তার শাসনের ভিতকেই নাড়িয়ে দিয়েছিল। নিম্নে সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ তুগলক ও সমতরট শেরশাহ এর যুগের ভূমিরাজন্ব ব্যবস্থার একটি চিত্র * প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, বাড্ডা আলাতুর্রেছা স্কুল এন্ড কলেজ, বাড্ডা, ঢাকা। ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।