১০ ইসলামী আইন ও বিচার উপধারা রয়েছে সে সকল আপন বিস্তৃতির সঙ্গেও সীমাবদ্ধ । অতএব, জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রতি যুগে কিয়াস তথা ইজতিহাদের আবশ্যকতা রয়েছে; এর দারা ইসলামী আইন শান্ত্রে বু নতুন ধারা-উপধারা সংযোজিত হয়ে আসছে। অন্য কথায় ইজতিহাদ বা কিয়াসকে ইসলামের জীবনী শক্তি বলা যেতে পারে। তাই আমরা অত্র প্রবন্ধে ইজতিহাদ, ইজতিহাদের প্রয়োজনীয়তা, ইজতিহাদ ও মুজতাহিদের ইজতিহাদ বদ্ধ হওয়ার কারণ, ইজতিহাদ উনুক্ত ইত্যাদি বিষয় আলোচনা স্থান পাবে ।] ইজতিহাদ অর্থ ইজতিহাদ শব্দের অর্থ সম্পর্কে আল-মু'জাম-আল ওয়াসীত' গ্রন্থে বলা হয়েছে, ইজতিহাদ-এর শাব্দিক অর্থ- যথাসাধ্য প্রচেষ্টা করা, সাধনা করা। ফিকাহবিদদের প্রচেষ্টা ব্যয় করার নাম ইজতিহাদ ।* আল কামুস-আল-ফিকৃহী গ্রন্থে বলা হয়েছে, আত্মাকে শক্তি-সামর্থ্য ব্যয়ে এবং কষ্ট আম্বাদনে বাধ্য করা, শরীয়তী বিধান জানার জন্য স্বীয় প্রচেষ্টা ব্যয় করা ।২ সহজ করে বলতে গেলে, 'ইজতিহাদ' শব্দের অর্থ- সম্যক ও সমশ্থিত সামগিক প্রচেষ্টা। কুরআন ও হাদীস হতে হুকুম-আহকাম ও, মাসআলা আহরণ এবং নির্ণয় করার নিমিত্ত বিজ্ঞ আলিমগণের অবিরাম প্রচেষ্টা ও গবেষণামূলক বিচার-বুদ্ধির সাধ্যানুগ প্রয়োগকে শরীয়তের পরিভাষায় ইজতিহাদ বলা হয়।* ইজতিহাদের প্রয়োজনীয়তা আল্লাহ্ তাআলা কুরআনুল করীমে মানুষের জীবন-র্যবস্থার পক্ষে আবশ্যিক মৌলিক বিধি-বিধান নির্ধারণ করে দিয়েছেন, অতঃপর মুহাম্মাদ মুস্তফা স. আল্লাহর কিতাবের বিস্তারিত ব্যাখ্যা দান করেছেন এবং তদনুসারে একটি সমাজ-ব্যবস্থা গড়ে তুলে তার আদর্শও স্থাপন করে গেছেন। কিন্তু কোনো সমাজ-ব্যবস্থাই স্থান বা কালের প্রভাব হতে সম্পূর্ণ মুক্ত নয়। তার যতখানি অংশ স্থান ও কালের প্রভাব হতে মুক্ত ততখানি হয় চিরন্তন বা অপরিবর্তনীয়, আর যতখানি স্থান বা কাল-সংশ্লিষ্ট, ততখানিতে স্থান- কালের পরিবর্তনের দরুন শূন্যতা দেখা দিতে পারে বা দেখা দিয়ে থাকে। এই শূন্যতা পূরণ করার জন্য ইসলামে ইজতিহাদের ব্যবস্থা রয়েছে। মুজতাহিদগণ ইজতিহাদ করে যুগে যুগে এই শূন্যতা পূরণ করবেন, এটাই হল ইসলামের বিধান। ইজতিহাদ হচ্ছে ইসলামের জীবনীশক্তি। পর্বত হতে পানি নির্গমন বন্ধ হয়ে গেলে. ///.10907079071.001)
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.