গিশু ও কিশোদ্প বিচারব্যবস্থার সংশোধন ১০৭ হওয়ার সাথে সাথেই অনেক শিশু ও কিশোর সহজেই মুক্ত হতে পারে । কিন্তু বাস্তবে দেখা যায়, জামিনে শিশু-কিশোরদের মুক্ত করার ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ না করে বরং তাদেরকে প্রতিষ্ঠানে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। যেমন- যে শিশু-কিশোররা আইন ভঙ্গ করে তাদের কারাগারে বা কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয় । আইনের প্রয়োজনীয়তা অনুযায়ী কিছু" শিশু-কিশোরফে কিশোর উন্নয়ন কেদ্দ্রে না পাঠিয়ে কারারুত্ধ কয়া হয়। এক্ষেত্রে কারা আইন, ১৮৯৪ এর ২৭ ধারা অনুযায়ী ১৬ বছরের কম বয়সীদের বড়দের থেকে পৃথক রাখার ব্যবস্থাও মেনে চলা হয় না। ফলে শিশুরা কারাগারে থেকে ভাল হওয়ার চেয়ে পেশাদার অপরাধীদের ঘনিষ্ঠ সংস্পর্শে তারা বড় অপরাধী হয়ে উঠে এবং তাদের মানসিক বিকাশ বাধাগস্ত হচ্ছে প্রতিনিয়ত | ৮. ব্যজি বা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অতাব জেলা ও উপজেলা পর্যায়ে নিয়োজিত. সকল প্রবেশন অফিসার বা দায়িতৃপ্রাপ্ত প্রবেশন অফিসারকে কারাগারে আটক শিশু-কিশোরদের তালিকা সমাজসেবা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া আছে। শিশু আইনের অধীনে প্রবেশন অফিসারের দায়িত্ব শিশুর গ্রেফতার থেকে শুরু করে তার শাস্তি ও সমাজে পুনর্বামম ও একত্রকরণ পর্বস্ভ। সে কারণে শিশুর বিচার ব্যবস্থায় প্রবেশন অফিসারের রিপোর্ট অত্যন্ত গুরুতুপূর্ণ। কিন্তু আমাদের দেশে প্রবেশন অফিসারের সংখ্যা পর্যাপ্ত নয়। বর্তমানে ৬৪টি জেলার মধ্যে মাত্র ২২টি জেলাতে ২৩ জন প্রবেশন অফিসার আছে। বাকী ৪২টি জেলার মধ্যে ২১টি জেলায় প্রবেশন অফিসারের পদ সৃষ্টি করা হয়েছে কিন্ত এখনো তা অনুমোদন করা হয়নি। উক্ত ৪২ জেলায় উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিলগেবে প্রবেশন অফিসারের দায়িত্ব পালন করছে। যার ফলে প্রবেশন অফিসারের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হয়ে ওঠে না। শিশু আইনের বিধান মোতাবেক শিশু ও কিশোরদের আটক পরবর্তী পুলিশ অফিসার প্রবেশন অফিসারকে এ বিষয় সম্পকে অবগত করবেন। কিন্ত্র বাস্তবে বেশিরভাগ সময় তারা এসব বাড়তি ঝামেলা এড়িয়ে যায়। ফলে অনেক সময় বিচারব্াবস্থা শিশুদের প্রতি সহানুভূতিশীল থাকে না। ৯. শিশু আইন বাত্তধায়ন না হওয়া . প্রকৃতপক্ষে ১৯৭৪. সালের শিশু আইনের বিধানসমূহ অগ্রাহ্য করে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা, মহানগর পুলিশ অধ্যাদেশের ৮৬ ধারা, ভবঘুরে আইন ১৯৪৩ অনুযায়ী গ্রেফতারের শর্তসমূহ অনুসরণ ছাড়াই শিশু ও কিশোরদের গ্রেফতার ও আটক করা হয়। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা শিশু ও ///৬/.00910799281-0007
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।