ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ ইসলামী আইন ও'বিচার জড়িত শিশু-কিশোরদের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে আদালতকে অবশ্যই এ ধারায় বর্ণিত বিষয়সমূহকে বিবেচনায় আনতে হবে । কিন্ত বাস্তবে 'বেশিরভাগ ক্ষেত্রে আদালত শিশু ও কিশোরদের বিষয়ে সিদ্ধান্ত প্রধেশন অফিসারের রিপোর্টের ভিত্তিতে না নিয়ে পুলিশ অফিসারের রিপোর্টের ভিভ্িতে নিয়ে থাকেন। এসব আদালতে শিশু ও কিশোরকে পরিণত মানুষের মতই ভাবা হয় এবং তাদের বিচার সেডাবেই করা হয়ে থাকে। তাছাড়া একই আদালতে বড়দের ও শিশুদের ভিন্ন মানসিকতায় বিচার করার বিষয়টি যথেষ্ট কষ্টসাধ্য শ্যাপার। কলে শিশু- কিশোরদের বিচার নিয়মতান্ত্রিকভাবে সম্পাদিত হয় মা। ৬. শিশুবাদ্ধর কার্যবিধির অপ্রতুলতা অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরটির প্রথমেই পুলিশ বা আদালত বয়স নির্ধারণ তেমন কোনো ভূমিকা থাকে না। গ্রেপ্তারের পর থেকে শিশু-কিশোদের বিচার প্রক্রিয়া শুরু হয়। কোনো শিশুকে গ্রেফতার করার সময় শিশুটির বয়স লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা থাকলেও ফরমে নির্দিষ্ট করে বয়স লিপিবদ্ধ করার পৃথক কোনো ঘর থাকে না। ফলে পুলিশ অফিসারদের শিশুর নামের পাশে বয়স লিখতে হয়। শিশুর বিচার ব্যবস্থায় গুরুতৃপূর্ণ এই সেক্টরে এখনো পুরোনো ফরম প্রচলিত থাকায় বয়স সংক্রান্ত বিষয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, আমাদের দেশে জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রচলনে সরকারি বেসরৰারি পর্যায়ে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলেও এর ব্যবহার অত্যন্ত সীমিত।১৫ এছাড়াও বিভিন্ন আইনে শিশুর বিভিন্ন বয়স উল্লেখ থাকায় অপরাধে জড়িয়ে পড়া. শিশুর বয়স নির্ধারণে পুলিশ অফিসারদের সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে প্রায় অনেক মামলায় নির্দিষ্ট কার্যপ্রণালী এড়িয়ে চলার জন্য শিশুটির বয়স বাড়িয়ে দেওয়ার নজির দেখা যায়। ফলে বেশিরভাগ সময় শিশুদের কারাগারে আটক থাকতে হয়। এভাবে আইনের সুস্পষ্ট বিধানের অভাবে শিশু হিসাবে একটি শিশুর যা প্রাপ্য ছিল তা থেকে সে বঞ্চিত হয়। ৭. শিশু-কিশোরদের জামিনে মুক্তির পরিবর্তে প্রতিষ্ঠানে প্রেরণের প্রবণতা বিচারাধীন অবস্থায় শিশু-কিশোরদের মুক্ত করার একমাত্র ব্যবস্থা হচ্ছে জামিন | এ বিষয়ে শিশু আইনের বিধান ফৌজদারি কার্যবিধির চেয়ে একধাপ এগিয়ে আছে। ফৌজদারি কার্যবিধির ৪৯৭১) ধারা অনুযায়ী ১৬ বছরের নিচের বয়সী শিশু- কিশোরদের আদালত জামিন দেওয়ার ক্ষমতাসম্পন্ন । কিন্তু শিশু আইনের ৪৮ ধারা ভারপ্রাপ্ত পুলিশ অফিসারকে জামিনের ক্ষমতা দিয়েছে । এই ধারার প্রয়োগে গ্রেপ্তার ///৬/.00910790281-0007

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।