ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ١٦٢
📝 نص 📖 PDF

ইসলামী আইন ও বিচার জুলাই-সেপ্টেম্বর ৪ ২০১০ বর্ষ ৬, সংখ্যা ২৩, পৃষ্ঠা ৯-৩০ ইসলামে ইজতিহাদ : একটি পর্যালোচনা | ড. মুহাম্মদ আব্দুর রশীদ" সারসংক্ষেপ [ইসলাম একটি পূর্ণাংগ জীবন বিধান। ধর্ম হিসেবে ইসলাম, ধর্মগ্রন্থ হিসেবে পবিত্র কুরআন এবং নবী হিসেবে মুহাম্মাদ স.-এর রিসালাত কিয়ামত পর্যস্ত কার্যকর থাকবে। ইসলাম দাবি করে জীবন-জগতের সব জিজ্ঞাসা ও সব সমস্যার সমাধান ইসলামে রয়েছে। পবিত্র কুরআন নিজেই ঘোষণা করে সকল কিছুর বিবরণ তাতে রয়েছে । আর মহানবী স.-এর আদর্শ এমন এক সর্বব্যাপী কালজরী ও শাশ্বত যে, মহাপ্রলয় দিবসের পূর্ব পর্যন্ত কখনও যার আবেদন ফুরাবে না। বিশ্ব যতই আধুনিক থেকে অত্যাধুনিক যুগে প্রবেশ করছে ততই নতুন নতুন জিজ্ঞাসা ও সমস্যার উত্তব হচ্ছে। বাহ্যত কুরআন ও মহানবী স-এর সুন্রাহয় আধুনিক এসব বিষয়ের কোন সুস্পষ্ট বক্তব্য না থাকলেও এমন অনেক তাৎপর্যপূর্ণ বক্তব্য ও ইঙ্গিত রয়েছে যার দ্বারা বিশ্ব মানব কুরআন ও মহানবী স.-এর সুন্নাহর আলোকে চিত্তা গবেষণা করে নতুন সৃষ্ট জিজ্ঞাসা ও সমস্যার সমাধান আবিষ্কার করতে উদ্দীপ্ত হয়। এ প্রক্রিয়ার নামই ইজতিহাদ। মহানবী স.-এর নবুওয়াতের শুরু থেকে আজ পর্যন্ত চৌদ্দশ বছরেরও অধিককাল পর্যস্ত ইজতিহাদের কার্যকারিতা ইসলামকে কালজয়ী আদর্শ ও জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে । উদাহরণ স্বরূপ আমাদের সামনে এখন প্রশ্ন উঠেছে কৃত্রিম অংগ-প্রত্যংগ সংযোজন, টেস্ট টিউব শিশুর জন্ম প্রক্রিয়া অথবা মানব ক্লোনসহ আরো অসংখ্য জটিল সমস্যায় ইসলাম সম্মত সমাধান কী হবে তা বিশ্বমুসলিমের ইজতিহাদ করার যোগ্যতাসম্পন্ন মনীষীগণকে ইজতিহাদ তথা কুরআন-সুন্নাহর আলোকে গবেষণা করে বলতে হবে। আর এভাবেই ইসলামের গতিময়তা সাবলীলভাবে অব্যাহত থাকবে কিয়ামত অবধি- যার ওয়াদা আল্লাহ ও তার রসূল স. করেছেন। অতএব, ইজতিহাদ ইসলামের একটি অতীব প্রয়োজনীয় বিষয়। ইসলামী শরীয়তের মূল উৎস হল কূরআন ও সুন্নাহ, অতঃপর ইজমা ও কিয়াস। শরীয়তের উৎসসমূহের মধ্যে কিয়াসের স্থান চতুর্থ হলেও ইজতিহাদের প্রধান পন্থা হিসেবে এর প্রভাব-পরিসর অতি প্রশস্ত। কারণ মানব- জীবনের ঘটনাৰলী সীমাহীন, অথচ কুরআন-সুন্নাহ আইনের যে সকল ধারা- *অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ///.10907079071.001)

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.