এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড একত্রে)
/ ২৩৮
📝 লেখা 📖 পিডিএফ

এন্তেখাবে হাদীস ৪১ ১৯. হযরত উমর ইবনুল খাত্তাব (রা.) এর বর্ণনা । রাসূল (সা.) বলেন £ যাবতীয় কাজের ফলাফল নিয়তের উপরই নির্ভরশীল । প্রতিটি মানুষ নিয়ত অনুযায়ী তার কাজের প্রতিদান পাবে । অতএব যে ব্যক্তির হিজরত আল্লাহ্‌ ও তার রাসূলের উদ্দেশ্যে তার. হিজরত এ উদ্দেশ্যেই বিবেচিত হবে । যদি ফোন ব্যক্তি পার্থিব স্বার্থে হিজরত করে সে তাই লাভ করবে অথবা কোন মহিলাকে বিবাহ করার সংকল্পে হিজরত করলে সে উদ্দেশ্যে হিজরত করেছে বলে পরিগণিত হবে। (বুখারী, মুসলিম, মিশকাত) হাদীসের মর্মার্থ £ নিয়ত শব্দটি আরবী, আভিধানিক অর্থ মনের সুদৃঢ় সংকল্প, অন্তরের একান্তিক প্রবল ইচ্ছা বাসনা ইত্যাদি বুঝায়। শরীয়াতের পরিভাষায় আল্লাহ্‌র নির্দেশ পালন এবং তার সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের প্রতি অন্তরের সংকল্প প্রয়োগ করাকে নিয়ত বলা হয়। এ হাদীসে এ নিয়তের কথা উপলক্ষ করে উল্লেখ করা হয়েছে-কোন কিছুর প্রস্তুতিতে যে নিয়ত বা কাজের উদ্দেশ্য ও লক্ষ্যের গুরুত্ই অপরিসীম প্রধান বৈশিষ্ট্য । নিয়তের উপরই নির্ভর করে কাজের ফলাফল তথা সফলতা ও বিফলতা । কোন কাজের বা সংকল্পের শুরুতেই মুলতঃ কাঙ্খিত লক্ষ্য এবং নিয়তের উপরই নির্ভরশীল থাকতে হবে। তাই সফলতা প্রাপ্তির মোকাবেলায় নিয়তের বিশুদ্ধতা ব্যক্তি জীবনে অতীব প্রয়োজনীয় বিষয় বলে বিবেচিত হয় । 34578145822 ATE পর ROE Corl A SOE ২০. হযরত আবু মূসা (আবদুল্লাহ ইবনে কায়েস) আল-আশ্আরী (রা.)-এর বর্ণনা-তিনি বলেন, এক ব্যক্তি নবী করীম (সা.)-এর কাছে উপস্থিত হয়ে বলল, কোন ব্যক্তি যদি গনীমাত লাভের উদ্দেশ্যে যুদ্ধ করে আর অপর ব্যক্তি যদি সুখ্যাতি লাভের উদ্দেশ্যে যুদ্ধ করে এবং কোন ব্যক্তি যদি বীরত্ব প্রকাশের উদ্দেশ্যে যুদ্ধ করে তাহলে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে আল্লাহ্র পথে জিহাদ wWww.icsbhook.info

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।