এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড একত্রে)
/ ২৩৮
📝 লেখা 📖 পিডিএফ

এস্তেখাবে হাদীস ২৯ দেখতে না পাও, তাহলে মনে করবে যে, তিনি তোমাকে দেখুছেন্‌। আগমনকারী পুনরায় বলেন, আমাকে কিয়ামত সম্পর্কে কিছু বলুন। তখন রাসূলুল্লাহ (সা.) এ প্রশ্নের উত্তরে বলেন, এ বিষয় প্রশ্নকারীর তুলনায়-জিজ্ঞেসিত অধিক জ্ঞাত নয়। আগস্তুক বললেন, তবে এর আলামত সম্পর্কে কিছু বলুন, রাসূল-€সাঃ)-বললেন, ক্রীতদাসীরা তাদের মনিবকে প্রসব করবে এবং তুমি নগ্নপদ ও নগুদেহ বিশিষ্ট গরীব মেষ রাখালদেরকে সুউচ্চ ইমারতে অবস্থান করে অহংকার করতে দেখবে। বর্ণনাকারী হযরত উমর (রা.) বলেন, এরপর আগমনকারী ব্যক্তি চলে যাবার পর আমি দীর্ঘ সময় সেখানে অপেক্ষা করলাম । তারপর রাসূলুল্লাহ (সা.) আমাকে বললেন, হে উমর! তুমি কি চিনতে পেরেছ এ প্রশ্রকারী কে? আমি বললাম, এ ব্যাপারে আল্লাহ্‌ ও তার রাসূল (সা.)-ই অধিক জ্ঞাত। তখন রাসূলুল্লাহ সো.) বললেন $£ এ আগমনকারী ব্যক্তি হলেন হযরত জিবরাঈল (আ)। তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেয়ার জন্য ৷ (বুখারী, মুসলিম, মিশকাত, কিতাবুল ঈমান) হাদীসের মর্মার্থ £ ১. আলোচ্য হাদীসটিতে ইসলাম, ঈমান ও ইহসান-এর প্রকৃত স্বরূপ বর্ণনা করা হয়েছে। কুরআন ও হাদীসে যেখানেই ঈমান ও ইসলামের উল্লেখ করা হয়েছে সেখানেই ঈমান প্রসঙ্গে উল্লিখিত রয়েছে আন্তরিক বিশ্বাস স্থাপন. এবং ইসলাম প্রসঙ্গে রয়েছে মৌখিকভাবে তাওহীদ-রিসালাতের স্বীকারোক্তি এবং ইবাদত-বন্দেগীর বেলায় একনিষ্ঠতার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। ইহ্‌সান শব্দটি হুসনুন শব্দ থেকে উৎপত্তি এর অর্থ হল সৌন্দর্য আর ইবাদাতের সৌন্দর্য তখনি সৃষ্টি হবে যখন চিন্তা-চেতনায় এ ধারণা সুষ্টি হবে যে, আমরা আল্লাহ্র সামনেই দাড়িয়েছি এবং আমরা তাকে আমাদের সামনেই দেখতে পাচ্ছি। ইবাদাতের বেলায় চিন্তা-চেতনায় এরূপ পরিবেশ সৃষ্টি করতে না পারলেও এ কথা অস্বীকার করা যাবে না যে, আল্লাহ্‌ আমাকে অবশ্যই দেখছেন। কেননা বান্দার যে কোন কাজ বা আমলই তার গোচরীভূত। আমরা প্রকাশ্যে-অপ্রকাশ্যে যা কিছুই করছি সেগুলোর সবই তিনি দেখছেন । প্রকাশ্য ছাড়াও আমাদের অন্তরে যা রয়েছে তাও তিনি অবহিত । এজন্য. তাকে আলিমুল গায়িব বলা হয়। ২. “ক্রীতদাসীরা অর্থাৎ চাকরানীরা তদের মনীবকে প্রসব করবে” একথার তাৎপর্য এটাই যে, কিয়ামতের নিকটবর্তী সময়ে মানুষের মধ্যে wWww.icsbhook.info

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।