[ প্লিজিশ। দ্বায়ীক ঃ যে হাদীসের বর্ণনাকারী -কোন্দ হাসান বর্ণনাকারীর গুপসম্পন্ন নন একে দ্বায়ীফ হাদীস বলে। আযীয £ যে সহীহ হাদীস রতি তে কমপক্ষে দু'জন বর্ণনাকারী বর্ণনা করেছেন, একে আযীয হাদীস বলে। গারীব £ যে সহীহ হাদীস কোন স্তরে মাত্র একজন রাবী বর্ণনা করেছেন, একে গারীব হাদীস বলে। শায $. যে হাদীস কোন বিশ্বস্ত বর্ণনাকারী একাকী বর্ণনা করেছেন. এরং তার সমর্থনে অন্য কোন বর্ণনা পাওয়া যায় না, তাকে শায হাদীস্ রললে। আহাদ ঃ যে হাদীসের বর্ণনাকারীর সংখ্যা মুতাওয়াতিরের সংখ্যা পর্যন্ত পৌছেনি তাকে আহাদ হাদীস বলে । মুত্তাফাকুন আলাইহি $ যে হাদীস ইমাম বুখারী ও মুসলিম (র) একই রাবী থেকে স্ব-স্ব গ্রন্থে সংকলন করেছেন তাকে মুত্তাফাকুন আলাইহি বলে। আদালত ঃ বর্ণনাকারী মুসলিম, প্রাপ্তবয়স্ক জ্ঞানী হওয়া এবং ফিসকের উপায় উপকরণ থেকে মুক্ত এবং মানবতা বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকাকে আদলত বলে। যাব্ত $ শ্রুত বিষয়কে জড়তা ও বিনষ্ট হওয়া থেকে স্থৃতিশক্তি এমনভাবে সংরক্ষণ করা যেন তা যথাযথভাবে বর্ণনা করা সম্ভব হয়, তাকে সব্ত বলে। সিকাহ $ যে বর্ণনাকারীর মধ্যে আদালত ও দ্বাবৃত পূর্ণভাবে বিদ্যমান, তাকে সিকাহ বা সাবিত বলে। শাইখ ঃ হাদীসের শিক্ষাদানকারী বর্ণনাকারীকে শাইখ বলে। শাইখাইন ঃ মুহাদ্দিসদের পরিভাষায় ইমাম বুখারী ও মুসলিম (র)-কে শাইখানই বলে। হাফিয £ যিনি হাদীসের সনদ ও মতনের সমস্ত বৃত্তান্তসহ এক লাখ হাদীস মুখস্থ করেছেন, তাকে হাফিয বলে। হুজ্দাত £ যিনি তিন লাখ হাদীস আয়ত্ত করেছেন তাকে হুজ্জাত বলে। হাকিম £ যিনি সমস্ত হাদীস সনদ ও মতনসহ মুখস্থ করেছেন তাকে হাকিম বলে। রিজাল £ হাদীসের বর্ণনাকারীর সমষ্টিকে রিজাল বলে। wWww.icsbhook.info
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।