এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড একত্রে)
/ ২৩৮
📝 লেখা 📖 পিডিএফ

২৩৬ এন্তেখাবে হাদীস জীবন ব্যবস্থার সত্যতা ও নির্ভুলতা সম্পর্কে তাদের মনে সংশয় থাকবে না। এ ব্যাপারে তারা নিজেদের চিন্তা-চেতনা সম্পূর্ণরূপে প্রতে নিমগন রাখতে হবে। সন্দেহ, সংশয় ও দোদুল্যমান অবস্থায় মানুষ এসব কাজ করতে পারে না মানসিক সংশয় এবং বিশৃংখল চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে এসব কাজ সম্পন্ন করা সম্ভব নয়। যাদের মন দোদুল্যমান, চিন্তা চেতনা একার নয়, চিন্তা ও কর্মের বিভিন্ন পথকে বিভ্রান্ত করে অথবা করতে পারে, সে ধরনের কোন লোক এসব কাজের উপযোগী হয় না। যে সব ব্যক্তি এসব কাজ সম্পন্ন করবে তাকে নিঃসংশয়চিত্তে আল্লাহ্‌র উপর বিশ্বাস রাখতে হবে এবং কুরআনে বর্ণিত আল্লাহ্র গুণাবলী, ক্ষমতা ও অধিকারের উপর অবিচল ঈমান আনয়ন করতে হবে এবং কুরআনে বর্ণিত আখিরাতের চিত্র যেভাবে বর্ণিত হয়েছে অবিকল সেভাবেই বিশ্বাস স্থাপন করতে হবে । তাকে বিশ্বাস করতে হবে রাসূল (স)-এর প্রদর্শিত পথই একমাত্র সত্য পথ এবং এর বিরোধী বা এর সাথে সামঞ্জস্যহীন প্রত্যেকটি পথই ভ্রান্ত। তাকে বিশ্বাস করতে হবে মানুষের যে কোন চিন্তা চেতনা যে কোন পদ্ধতি যাচাই করার একটি..মানদণ্ড আছে এবং তা. হচ্ছে আল্লাহ্র কিতাব ও তার রামূলের সুন্নাহ । ইসলামী জীবন ব্যবস্থা গঠনের জন্য এ সত্যগুলোর উপর. সুদূর বিশ্বাস স্থাপন করতে হবে এবং চিন্তার পূর্ণ একাগ্রতা লাভ করতে হবে। যে সব ব্যক্তি এ ব্যাপারে সামান্যতম দোদুল্যমান অবস্থায় বিরাজ করে অথবা এখনো অন্যান্য পথের প্রতি আগ্রহশীল তার উচিত অগ্রসর হবার আগে নিজের এ দুর্বলতার চিকিৎসা করা যা একান্তভাবেই প্রয়োজন । সমাপ্ত wWww.icsbhook.info

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।