এন্তেখাবে হাদীস ২৩১ আরোহনের পূর্বে পড়বে “বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরছাহা” অর্থাৎ আল্লাহ্র নামেই গতি ও স্থিতি! (সূরা হুদ £ ৪১) রাসূল (স) বলেছেন £ যেসব উল্লেখযোগ্য কাজে বিসমিল্লাহ বলা হয় না তা বরকতহীন হয়ে যায়। যারা বিসমিল্লাহ বলতে অনীহা প্রকাশ করবে তাদের প্রতিটি ক্ষেত্রে এর কারণে বহু প্রকার বরকত থেকে বঞ্চিত হবে । কারণ বিসমিল্লাহ পবিত্র কুরআনের একটি বরকতময় আয়াতের অংশবিশেষ । ইসলামে যুদ্ধাভিযানে আল্লাহ্-রাসূল যে সব করা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো সৈনিকদের জন্য অবশ্যই প্রযোজ্য হবে । এ আদেশের বাড়াবাড়ি করা চলবে না। অক্ষম, বৃদ্ধ নর-নারী, ছোঁট শিশু এবং নারীদের উপর অত্যাচার করা চলবে না। সুযোগ পাওয়া সত্তেও মহিলা এবং যুবতীদের সন্ত্রমহানী মারাত্মক অপরাধ বলে গণ্য হবে এবং এর জন্য ইসলামে কঠোর শান্তির বিধান রয়েছে। এতেই প্রমাণিত হয় ইসলাম যুদ্ধবস্থায়ও কত কল্যাণের ধর্ম। আর যুদ্ধলন্ধ সম্পদের ক্ষেত্রে সৈনিকদের বলা হয়েছে -তারা যেন এসব সম্পদ একত্রিত করে জমা দেয় এবং যাকাত তহবিল থেকে আত্মসাৎ করা কবীরা গুনাহ। নিশ্চয় আল্লাহ্ তায়ালা খিয়ানতকারীদের পছন্দ করেন না। (সূরা তাওবা) যে ব্যক্তি আত্মসাৎ করবে, সে কিয়ামতের দিন আত্মসাৎকৃত সম্পদ সাথে নিয়ে উপস্থিত হবে। (সূরা £ আলে- ইমরান) এ প্রসঙ্গে একটি গ্রন্থের উদ্ধৃতি ঃ হযরত আবু হোরায়রা (রা) বলেন, আমরা এক যুদ্ধাভিযান শেষে ওয়াদী নামক স্থানে যাত্রাবিরতি করলাম । এ সময় রাসূল (স) এর সাথে বনি জুযামের এক ব্যক্তির দেয়া একটি ভূত্য ছিল। সে রিফায়া বিন ইয়াধীদ নামে পরিচিত ছিল এবং সে রাসূল (স)-এর উ্ট্রাবহরে অবস্থান করা অবস্থায় একটি নিক্ষিপ্ত তীরের আঘাতে মৃত্যুবরণ করলে আমরা সবাই রাসূল (স)-কে বললাম £ লোকটি কিরূপ সৌভাগ্যবান, সে শাহাদাতবরণ করেছে। তখন রাসূল (স) বললেন, “কখনো নয়, যে আল্লাহ্র কুদরতী হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, সে গনিমতের একটি কম্বল তুলে নিয়েছে। অথচ এটা তাকে সরকারীভাবে বিতরণ করা হয়নি । এ কম্বল তার দেহে আগুন হয়ে জ্বলবে ।” (তথ্যসূত্র ঃ মোহাম্মদ শামসুজজামান £ সহীহ আমলে নাজাত)। aE | wWww.icsbhook.info
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।