২৩০ এস্তেখাবে হাদীস হাদীসের মর্মার্থ £ মুসলমানের, প্রতিটি কাজের ক্ষেত্রে আল্লাহ্ ভরসাই প্রকৃতপক্ষে উদ্দেশ্য থাকে । যুদ্ধ যদিও এতে জীবন-মরণ সমস্যা জড়িত থাকে তবুও এক্ষেত্রে ন্যায় সঙ্গত বিজয়ের লক্ষ্যে আল্লাহ্ ভরস্বা অপরিহার্য । এতে যদি বিফলতা আসে তাতেও মনক্ষুপ্ন হওয়ার কোন কারণ থাকতে পারেবা। সর্বপ্রথম বিসমিল্লাহ পাঠ করেন হযরত সোলায়মান (আঃ)। তিনি রাণী বিলকিসকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে পত্রের সূচনাতেই লিখেন $ “ইন্নাহু মিন সুলায়মানাওয়া ইন্্াহু বিসমিল্লাহির রাহমানির রাহিম ।” (সূরা নমল 3 ৩০) “বিসমিল্লাহ” ইসলাম ধর্মের সহজ সরলতা ও পূর্ণাঙ্গতার প্রতীক । ইসলাম একটি সহজ সরল শরীয়ত বা জীবন বিধান নিয়ে এসেছে। যাতে রয়েছে--্বল্প কষ্ট, অধিক সওয়াব । ইসলাম ধর্মের ইবাদতসমূহ অতি সরল ও সহজ । আল্লাহ্র ইবাদত করতে গিয়ে দুনিয়াকে বাদ দিতে বলা হয়নি বরং ইসলাম এমন একটি সুন্দর পন্থা প্রদর্শন করেছে, যাতে দুনিয়ার কাজ কর্মও ধর্মীয় কাজে পরিণত হতে পারে। দুনিয়ার কাজে লিপ্ত ব্যক্তি যদি আল্লাহ্র যিকরে নিমগ্ন থাকে তাহলে সে আল্লাহ্র দিদার লাভ করতে পারে । রাসূল (স) মানুষের দৈনন্দিন জীবনের কর্মক্ষেত্রে এমন সুন্দর কতিপয় ছোট বাক্য শিক্ষা দিয়েছেন, যা পড়তে মানুষের পার্থিব কাজেও ক্ষতি বা ব্যাঘাত সৃষ্টি ও দৈহিক পরিশ্রমও হয় না। যাতে সে সর্বদা আল্লাহ্র যিকরে নিমগ্ন থাকতে পারে । আবার এমন কতকগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন যা. পাঠ করলে মানুষের ছ্বীন-দুনিয়ার. সকল প্রকার সফলতার দ্বার খোলে যায়। ইসলামের প্রতিটি শিক্ষাই এ ধর্মের সত্যতাই বহন করে। কেননা ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ্র সাথে বান্দার সুসম্পর্ক স্থাপন করা। ইসলামী শিক্ষা মানুষকে সর্বদা আল্লাহ্র স্বরণে লিপ্ত রাখে । এর ফলে কখনো কখনো অজান্তেই তার দ্বারা ধর্মীয় কাজ সাধিত হয় এবং তাতে ইহপরকালের মঙ্গল বয়ে আনে । ইসলামী শিক্ষাসমূহের মধ্যে একটি হচ্ছে মানুষের কাজকর্ম, উঠাবসা সকল ক্ষেত্রেই বিসমিল্লাহ বলে শুরু করা এবং এর ফলাফল অত্যন্ত বরকতময় যা ইহপরকালের সফলতার চাবিকাঠি ৷ মানুষ যখন খাদ্যের পূর্বে বিসমিল্লাহ বলে তখন তার সামনে এ কথাই ফুটে উঠে যে খাদ্যের যে টুকরা বা লোকমাটি মুখে দেয় এতে আল্লাহ্র নির্দেশ রয়েছে। রাসূল (স) এ বাস্তব সত্য বুঝাতে গিয়ে মুসলমানদের শিক্ষা দিয়েছেন £ তারা বাহনে wWww.icsbook.info
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।