[ তেইশ | হাদীস $- হযরত রাসুনুল্লাহ্ (সা.), সাহাবায়ে কিরাম. রিছওয়ানিল্লাহি' আলাইহিম ও তাবেঈনের বাণী, কর্ম ও অনুমোদনকে সাধারণত হাদীস বলে। যুহাদ্দিস' £ যিনি হাদীস চর্চা করেন. এবং রহু সংখ্যাক হাদীসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান ব্বাখেন তাঁকে মুহাদ্দিস বলে। মারফূ" ৪ যে হাদীসের বর্ণনা সূত্র রাসূলুল্লাহ্ (সা.) পর্যন্ত পৌছেছে। মাওকুফ £ যে হাদীসের বর্ণনা সূত্র সাহাবী পর্যন্ত পৌছেছে একে হাদীসে মাওকুফ বলে। মাকতু £ যেসব হাদীসের বর্ণনা সূত্র কোন তাবিঈ পর্যন্ত পৌছেছে একে হাদীসে মাকতৃ" বলে। মুত্তাসিল $ যে হাদীসের মনদের ধারাবাহিকতা উপর থেকে নীচ পর্যন্ত পূর্ণরূপে সংরক্ষিত আছে, কোন স্তরেই রাবীর নাম বাদ পড়েনি একে মুস্তাসিল হাদীস বলে। মুনকাতে’ £ যে হাদীসের সনদের ধারাবাহিকতা রক্ষিত হয়নি, মাখখানের কোন এক স্তরে কোন বর্ণনাকারীর নাম বাদ পড়েছে, একে মুনকাতি” হাদীস বলে। রসাল £ সনদের মধ্যে তাবিঈর পর বর্ণনাকারী সাহাবীর নাম বাদ পড়লে একে সুরসাল হাদীস বলে। মুদ্ধাল £ যে হাদীসের সনদের মধ্য থেকে পর্যায়ক্রমে দু'জন বর্ণনাকারীর নাম বাদ পড়ে গেছে একে হাদীসে মুদ্বাল বলে। মুদাল্লাছ £ যে সব হাদীসে বর্ণনাকারী উর্ধ্বতন বর্ণনাকারীর সন্দেহযুক্ত শব্দ প্রয়োগে উল্লেখ করেছেন, একে মুদাল্লাস হাদীস বলে। মুআল্লাক £ যে হাদীসে সাহাবীর পর এক বা একাধিক রাবীর নাম বাদ পড়েছে একে সুআল্লাক হাদীস বলে। সুআল্রাল £ যে হাদীসের সনদে বিশ্বস্ততার বিরপীত কার্যাবলী গোপনন্ডাবে নিহিত থাকে, একে মুআল্লাল হাদীস বলে। মুদ্বতারিব £ যে হাদীসের বর্ণনাকরী মতন বা সনদকে বিভিন্ন প্রকার এলোমেলো করে বর্ণনা করেছেন একে মুদ্বতারিব হাদীস বলে। wWww.icsbhook.info
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।