এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড একত্রে)
/ ২৩৮
📝 লেখা 📖 পিডিএফ

এন্তেখাবে হাদীস ২২৫ (৩৮৯) হযরত বুরাইদাহ রো.) এর বর্ণনা-তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন £ বিচারক তিন প্রাকারের এর মধ্যে এক প্রকার মাত্র জান্নাতে প্রবেশ করবে, আর দুই প্রকার জাহান্নামে যাবে । যে বিচারক জান্নাতে যাবে, সে হচ্ছে এমন ব্যক্তি যে সত্যকে জানতে -পেরেছে এবং সে অনুযায়ী রিচার ফয়সালা করেছে। যে ব্যক্তি সত্যকে জেনেও, অবিচার এবং অত্যাচার করেছে, সে জাহান্নামী হবে । আর যে ব্যক্তি অজ্ঞতাসহ জনগণের বিচার করেছে-সে ব্যক্তিও জাহান্নামী হবে৷ আবু দাউদ, ইবনে মাজাহ) হাদীসের মর্মার্থ £ মানুষ যখন কোন মানুষের দ্বারা অত্যাচারিত, উৎপীড়িত হয় তখন ন্যায় সংগত ফয়সালার, জন্য বিচারের প্রার্থী হয়। মহান আল্লাহ্‌ বিচারকে অত্যন্ত মর্যাদা দান করেহছেন। অত্যন্ত সম্মানজনক পদবীতে ভূষিত করেছেন। কুরআন হাদীসে তাদের সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে । যদি মজলুম সুবিচারের আশার বিচারকের কাছ থেকে অবিচার প্রাপ্ত হয় 'তখন আল্লাহ্‌র আরশ পর্যন্ত 'কেঁপে উঠে। যে-বিচারক নিযুক্ত হবে সে কোন মহলের প্রভাবের প্রভাবাধীন হবেন না এক্ষেত্রে যতই বাধা বিপত্তি আসুক না ফেন। কিন্তু বর্তমান সময়ে বিচার ব্যবস্থা সর্বত্রই নড়বড়ে লক্ষ্য করা যায় ।-রাগাৰিত অবস্থায় বিচারকার্ষ পরিচালনা করাও নিষিদ্ধ । কোন বিচারকের মধ্যে যখন প্রজ্ঞার অপ্রতুলতা, অশুভ মনোভাব, নৈতিক অবক্ষয়, তাকওয়ার অভাব পরিলক্ষিত হয় আর তখনি তার অকল্যাণ তরান্বিত ও. পতন অনিবার্য হয়ে দাড়ায় ।..এ অবস্থায় বিচারককে গুরুদায়িত্ব থেকে সরে দাড়ান অপরিহার্য হয়ে যায়। রাসূল (সা.) বলেছেন £ “বিচারকগণ তিন ভাগে বিভক্ত। এক প্রকার জান্নাতী হবে, আর দুই প্রকার জাহান্নামী হবে । যে বিচারক সত্য ও ন্যায় কি তা জানে এবং সে অনুসারে বিচারের সঠিক রায় দেয় সে জান্নাতে যাবে । আর যে বিচারক সত্য ও ন্যায় জানা সত্বেও (কোন প্রভাবে প্রভাবান্বিত ও উৎকোচ গ্রহণে) বিচারের রায় দেয় অর্থাৎ ন্যায় বিচার করে না এবং যে বিচারক সত্য ও ন্যায় কি জানেই না, অথচ বিচার করে, এরা উভয়েই জাহান্নামী হবে । (আবু দাউদ, তিরমিযী, হাকেম) হযরত ফুযাইল বিন আযায (রহ) বলেন, একজন বিচারকের উচিত একদিন করা। হযরত মোহাম্মদ বিন ওয়াসে (রহ) বলেন, “কিয়ামতের দিন wWww.icsbhook.info

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।