এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড একত্রে)
/ ২৩৮
📝 লেখা 📖 পিডিএফ

এন্তেখাবে হাদীস ২২১ (৩৮৪) হযরত আবদুর রহমান ইবনে সামুরাহ (রা.) এর বর্ণনা-তিনি বলেন, রামূলুল্লাহ (সা-) বলেছেন. নেতৃত্বের প্রার্থী হয়ো না। কারণ, যদি তুমি প্রার্থী হয়ে তা লাভ কর, তাহলে ভুমি.সে পদের প্রতি সমর্পিত হরে আর না চাওয়ার পরও যদি নেতৃত্ব তোমার কাছে আসে, তাহলে তুমি সে দায়িত্ব পালনে আল্লাহ্‌র পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। (বুখারী, মুসলিম) হাদীসের মর্মার্থ £ নেতৃত্বের প্রর্থী না হওয়া সম্পর্কে আগেই কিছু আলোচনা করা হয়েছে। নেতৃত্ব এবং দায়িত্ব গ্রহণের জন্য মানুষ খুবই লালায়িত। সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চশিক্ষিত ব্যক্তিও এ থেকে বাদ যায় না। কেউ মেম্বার, বিচারক সর্বশেষ রাষ্ট্র প্রধান ইত্যাদির অভিলাধী ৷ বুখারী ও মুসলিম শরীফে যে হাদীসটি বর্ণিত রয়েছে তাতে রাসূল (স) সময়ের পরিপ্রেক্ষিতে এক সাহাবীকে উদ্দেশ্য করে বলেছেন, “হে আবদুর রহমান ইবনে সামুরা! নেতৃত্বের পদপ্রার্থী হয়ো না। কারণ প্রার্থী না হয়ে নেতৃত্ব প্রদত্ত হলে তুমি এ ব্যাপারে সহযোগিতা পাবে। আর প্রার্থী হয়ে নেতৃত্ব পদ গেলে তোমার উপর যাবতীয় দায়িত্বের বোঝা চাপিয়ে দেয়া হবে।” উপরোল্লেখিত বিষয়ে যারা দায়িত্ব গহণ করে তারা যদি সঠিক পথে নিজেরা পরিচালিত না হয় পাদলোভী ব্যক্তি কোন দল বা রাষ্ট্রের নেতৃতৃপদ লাভ করে সে যেমন নিজকে বিনাশ করে তেমনি জনসাধারণকেও । যেমন আমাদের দেশে গজিয়ে উঠা ব্যাঙের ছাতার মত রয়েছে অনেকগুলো দল। এদের আদর্শ মূলত অকল্যাণেরই দিক নির্দেশক । এদের মুখরোচক প্রচারণায় জনগণ সরল সঠিক পথ পরিহার করে বিভ্রান্তির পথেই পরিচালিত হচ্ছে । কথায় বলে এক বকরীর তিন বাচ্চা দুটি খায় আর একটি দেখে লাফায়। আমাদের দেশের জনগণের অবস্থাও তদ্রুপ । ইসলাম বহিৰ্ভূত রাজনীতির ক্ষেত্রেও নেতা ও জনগণের ক্ষেত্রে এ কথাটিও প্রযোজ্য । আর একশ্রেণী আছে পীরবাদের নামে ইসলামী রাজনীতি । এদের মূলত সঠিক আকীদাভিত্তিক সঠিক ইসলামী জ্ঞান না থাকায় সঠিক ইসলামী রাজনীতিতে অংশগ্রহণকারীদের পথে এরা বাধা স্বরূপ । বুখারী শরীফের হাদীসে বর্ণিত রয়েছে ঃ রাসূল (সা.) বলেছেন £ অদূরভবিষ্যতে তার উম্মতের আত্মকলহের চিন্তা করেই অনুমান করতে পেরেছিলেন যে, “অচিরেই তোমরা wWww.icsbhook.info

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।