এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড একত্রে)
/ ২৩৮
📝 লেখা 📖 পিডিএফ

[' বাইশ | (ক) মিশকাতুল মাসাবীহ £ সংকলক ওয়ালীউদ্দীন খতীব তাবরীধী । নির্বাচিত সংকলনগুলোর মধ্যে এটাই সর্বাধিক.জনপ্রিয় গ্রন্থ । এতে সিহাস সিত্তার প্রায় সব হাদীস এবুং আরও দশটি মৌলিক গ্রন্থের -হাদীস সন্নিবেশিত হয়েছে। এ গ্রন্থে আকীদা- বিশ্বাস, ইবাদত, পারস্পরিক লেনদেন ও আচার- ব্যবহার, চরিত্র, নৈতিকতা, শিষ্টাচার এবং আখিরাত সম্পর্কিত রিওয়ায়াতসমূহ এগ্রন্থে সন্নিবেশিত হয়েছে। (খ) রিয়াদুস সালেহীন £ সংকলক ইমাম আবু যাকারিয়া ইবনে শারফুদ্দীন নববী. (মৃত্যু ৬৭৬ হিজরী)) তিনি সহীহ মুসলিমেরও ভাষ্য গ্রন্থ রচনা করেছেন। এ গ্রন্থখানা বেশির ভাগ চরিত্র, নৈতিকতা ও শিষ্টাচার সম্পর্কিত হাদীস সম্বলিত একটি চয়নিকা। প্রতিটি অনুচ্ছেদের প্রারম্ভে প্রাসঙ্গিক আয়াতও এতে উল্লেখ করা হয়েছে। এটাই এ গ্রন্থের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য । সহীহ বুখারীর সংকলন এবং বিন্যাস পদ্ধতিও প্রায় এরূপ ৷ গে) মুনতাকাল আখবার £ সংকলক মাজদুদ্দীন আবুল বারাকাত আবদুস সালাম ইবনে তাইমিয়া (মৃ. ৬৫২ হিজরী/। তিনি শায়খুল ইসলাম তাকিউদ্দীন আহমদ ইবনে তাইমিয়া (মূ. ৭২৮ হিজরী)-র দাদা। আল্লামা 'শাওকানী 'নাইনুল আওতার নামক মিট 00) দ গায়া কতি স্রাহ (লামা যয দিবে ছেন। 7 (ঘ) বৃলুগুল মারাম £ সংকলক সহীহ বুখারীর ভাষ্যকার হাফেজ ইবনে হাজার আল-আককালানী (মৃত্যু ৮৫২ হিজরী) ৷ এই চয়নিকায় ইবাদত ও মুআমালাত সম্পর্কিত হাদীসই অধিক ‘সন্নিবেশিত হয়েছে। মুহাম্মদ ইবনে ইসমাঈল আঁস-আনআনী (মৃত্যু ১১৮২ হিজরী) “সুঁবুলুস সালাম" নামীয় আরবী ভাষায় এবং নওয়াব সিদ্দীক হাসান খান (মৃত্যু ১৩০৭ হিজরী), ‘মিসকুল খিতীম' নামক ফারসী ভাষায় এর ভাষ্য লিখেছেন। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম শায়খ আবদুল হক মুহাদ্দিস দিহলবী (রহ.) (মৃত্যু ১০৫২:হিজ্ঞরী) সুসংগঠিতভাবে ইলমে হাদীসের চর্চা আরম্ভ করেন ।-তার পরে. শাহ ওয়ালীউল্লাহ..(রহ$) (মৃ. ১১৭৬ হিজরী), তার পুত্রগণ, পৌত্রগণ 'এবং সুযোগ্য শাগরিদবৃন্দের অক্লান্ত প্রচেষ্টায় পৃথিবীর এ অংশ সুন্নাতে নববীর আলোকে সমুজ্জ্বল হয়ে উঠে। পৃথিবীর এ অংশে শাহ ওয়ালীউল্লাহ (র)-এর থেকে হাদীসের অনুবাদ গ্রন্থ, ব্যাখ্যা এবং চয়নিকা গ্রন্থ প্রণয়ন ও প্রকাশের পৃণ্যময় কাজ আজ পর্যন্ত অব্যাহত আছে। ইন্তেখাবে হাদীস’ গ্রন্থখানিও এ প্রচেষ্টারই অংশবিশেষ । আল্লাহ্র অশেষ মেহেরবানীতে এ ক্ষুদ্র গ্রন্থের সংকলকও হাদীসের সেবকগণের অন্তর্ভুক্ত হবার সৌভাগ্য লাভ করেছে. এ সুদীর্ঘ আলোচনা থেকে অনুমান করা যায় যে, নবী (সা.)-এর যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত কোন একটি যুগেও হাদীসের. চর্চা বন্ধ হয়নি । ভবিষ্যতেও এ ধারা অবিরত জারী থাকবে ইনশাআল্লাহ । wWww.icsbhook.info

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।