এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড একত্রে)
/ ২৩৮
📝 লেখা 📖 পিডিএফ

সফরকারীর তিন ব্যক্তির ক্ষেত্রে নির্দেশ HL DUE HELMS 05 41 12526 ho FE pot CAG HE sale (৩৭১) হযরত আবু সায়ীদ খুদরী রো.) এর বর্ণনা রাসূলুল্লাহ (সা.) বলেছেন $ যখন তিনজন একত্রে সফরে বের হবে তখন তারা তাদেরই একজনকে যেন অবশ্যই নেতা বানিয়ে নিবে। (আবু দাউদ) হাদীসের মর্মার্থ £ ইসলামী সমাজ ব্যবস্থায় সুসংহত ও সুসংগঠিত জীবনের জন্য সংগঠনভিত্তিক শৃংখলা ও-সাংগঠনিক পদ্ধতির অনুসরণে অভ্যস্থ হওয়া একান্তভাবেই প্রয়োজন । মানবিক ও পারস্পরিক কল্যাণে এটি একটি মহান ও মহৎ কাজ। এটা কোনক্রমেই ব্যক্তিগত প্রচেষ্টা বা বিক্ষিপ্ত প্রচেষ্টায় হতে পারে না ।' এজন্য সংঘবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য । যুগে যুগে নবী-রাসূলগণের নেতৃত্বে সংঘবদ্ধভাবে তা পরিচালিত হয়েছে। ইসলামী সমাজ ব্যবস্থার ভীত এ উপরই সুপ্রতিষ্ঠিত । “ইসলামের জন্য জমায়াত বা সংগঠন একটি অপরিহার্য বিষয় । সংগঠনের অপরিহার্য হচ্ছে নেতৃত্ব । আর নেতৃত্বের জন্য আনুগত্য অপরিহার্য ।” প্রাথমিকভাবে সামাজিক জীবনের জন্য একজন আমীরের প্রয়োজন । রাসূল (সঃ) বলেছেন ঃ ইমাম বা নেতা ঢালস্বরূপ, যাকে সামনে রেখে লড়াই করা যায় এবং আত্মরক্ষা করা যায় । মুসলমানগণের সংঘবদ্ধ জীবনের নেতারা আমীরের নির্দেশ মেনে চললে বিপদাপদে সাধারণত পতিত হবার সম্ভাবনা থাকে না। এজন্যই পাক কালামে বলা হয়েছে ই “মুসলিমগণ, আল্লাহ্র আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর এবং তোমাদের মধ্যে থেকে যে উম্মুল আমর-তার আনুগত্য কর।” বুখারী শরীফের হাদীসে উল্লেখ রয়েছে ৪ রাসূল (স) বলেছেন £ “যে ব্যক্তি আমার আনুগত্য করল, সে আল্লাহ্র আনুগত্য করল । যে ব্যক্তি আমীরের আনুগত্য করল, সে আমারই আনুগত্য করল । যে ব্যক্তি আমীরের অবাধ্য হল সে আমারই wWww.icsbhook.info

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।