[রিশ] ইবনে খুযাইমা তার ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন। তার সংকলিত গ্রন্থ “সহীহ মুসলিম" বিন্যাসগত দিক থেকে সুপ্রসিদ্ধ । এ গ্রন্থে মোট ৯,১৯০টি হাদীস (পুনরুক্তিসহ) সন্নিবেশিত হয়েছে। (চার) ইমাম আবু দাউদ আশআছ ইবনে সুলাইমান আল-সিজিস্তানী £ (জন্ম ২০২ হিজরী; মৃত্যু ১৭৫ হিজরী) “সুনান আবী দাউদ" নামে প্রসিদ্ধ । এ গ্রন্থে আহকাম সম্পর্কিত হাদীসসমূহ পরিপূর্ণরূপে একত্র করা হয়েছে। ফিকহী ও আইনগত বিষয়ের জন্য এগ্রন্থখানা একটি উত্তম উৎস । এ গ্রন্থে ৪,৮০০ হাদীস সন্নিবেশিত হয়েছে।, (পাচ) ইমাম আবু ঈসা তিরমিযী £ (জন্ম ২০৯ হিজরী ; মৃত্যু ২৭৯ হিজরী)। তার সংকলিত গ্রন্থ ‘জামে'আত তিরমিযী’ নামে পরিচিত। এতে ফিকহী মাসয়ালাসমূহের বিস্তারিত আলোচনা রয়েছে এবং একই বিষয়ে যে যে সাহাবীর বর্ণিত হাদীস তার নামও উল্লেখ করা হয়েছে। (ছয়) ইমাম আহমদ ইবনে শুআইব নাসাঈ $ (মৃত্যু ৩০৩ হিজরী)। তার সংকলনের নাম ‘আস-সুনানুল মুজতাবা' যা সুনানে নাসাঈ’ নামে পরিচিত। (সাত) ইমাম মুহাম্মদ ইবনে ইয়াধীদ ইবনে মাজা হকাযবীনী $ (মৃত্যু ২৭৩ হিজরী)। তার সংকলিত গ্রন্থ “সুনানে ইর্বনে মাজাহ' নামে প্রসিদ্ধ । মুসনাদে আহমদ গ্রন্থ ছাড়া উল্লিখিত ছ'টি গ্রন্থকে হাদীস বিশারদদের পরিভাষায় ‘সিহাহ সিত্তাহ' বলা হয়। কোন কোন বিশেষজ্ঞ আলেম ইবনে মাজাহ গ্রন্থের পরিবর্তে ইমাম মালেকের মুওয়াত্তা’ গ্রস্থকে সিহাহ্ সিত্তার অন্তর্ভুক্ত করেন। উল্লিখিত গ্রন্থশুলো ছাড়াও এ যুগে আরো অনেক প্রয়োজনীয় এবং পূর্ণাঙ্গ গ্রন্থ রচিত হয়েছে, যার বিস্তারিত বিবরণ এখানে দেয়া সম্ভব নয়। বুখারী, মুসলিম, তিরমিযী এ তিনটি গ্রন্থকে একত্রে ‘জামি’ বলা হয়। অর্থাৎ আকীদা, বিশ্বাস, ইবাদত, নৈতিকতা পারস্পরিক লেনদেন ও আচার আচরণ ইত্যাদি শিরোনামের অধীন হাদীসসমূহ এতে সন্নিবেশিত হয়েছে । আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজাহকে একত্রে সুনান বলা হয়। অর্থাৎ এ গ্রস্থগুলোতে বাস্তব কর্মজীবনের সাথে সম্পর্কিত হাদীসই বেশি স্থান পেয়েছে। হাদীসের গ্রস্থাবলীর স্তর বিন্যাস হাদীস বিশারদগণ রিওয়ায়াতের যথার্থতা ও নির্ভরযোগ্যতার তারতম্য অনুসারে হাদীসের গ্রস্থাবলীকে চার স্তরে বিভক্ত করেছেন £ প্রথম স্তর ঃ মুওয়াত্তা ইমাম.মালেক, সহীহ বুখারী, সহীহ মুসলিম- এ তিনটি গ্রন্থ সনদে বিশুদ্ধতা ও বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতার দিক থেকে সর্বোচ্চ মর্যাদার: wWww.icsbhook.info
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।