এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড একত্রে)
/ ২৩৮
📝 লেখা 📖 পিডিএফ

[ উনিশ] ্ন্থদ্বয়েও ইল্মে হাদীসের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। (বাংলা ভাষায় মাওলানা আবদুর রহীম রচিত হাদীসের হাদীস সংকলনের ইতিহাস মাওলানা নূর মোহাম্মদ আজমী (রহঃ) রচিত হাদীসের তত্ব ও ইতিহাস নামক গ্রন্থ দু'টি বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ তৃতীয় যুগের হাদীস সংকলনকারীগণ এ যুগের প্রসিদ্ধ কয়েক জন সংকলনকারী ও নির্ভরযোগ্য কয়েক খানা সংকলনের পরিচয় নিঙ্গে প্রদান করা হল। (এক) ইমাম আহমদ ইবনে হাম্বল £ (জন্ম ১৬৪ হিজরী; মৃত্যু ২৪১ হিজরী) রচিত গুরুত্বপূর্ণ সংকলন “মুসনাদে আহমদ’ নামে পরিচিত। এতে তিরিশ হাজার হাদীস (পুনরাবৃত্তিসহ) বর্তমান রয়েছে। গ্রন্থটি চব্বিশ খণ্ডে সমাপ্ত । উল্লেখযোগ্য সব হাদীস এতে সংগৃহীত হয়েছে। এতে বিষয়সূচি অনুযায়ী বিন্যাসের পরিবর্তে প্রত্যেক সাহাবীর বর্ণিত হাদীসসমূহ পৃথক পৃথক সন্নিবেশ করা হয়েছে। এ গ্রন্থের হাদীসগুলোর বিষয়সূচি অনুযায়ী বিন্যাস করার কাজ শায়খ হাসানুল বান্না শহীদের পিতা আহমাদ আবদুর রহমান সাআতী করেছেন । তার এ গ্রন্থটি ২৪ খণ্ডে প্রকাশিত হয়েছে। (দুই) ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী £ (জন্ম ১৯৪ হিজরী, মৃ. ২৫৬ হিজরী) তীর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য গ্রন্থ হচ্ছে সহীহ বুখারী । এর পূর্ণ নাম “আল-জামিউস সহীহুল মুসনাদুল মুখতাসারু মিন উমূরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাসল্লাম ওয়া আইয়্যামিহি।” ইমাম বুখারী সুদীর্ঘ ষোল বছর যাবৎ অবিরাম কঠোর পরিশ্রমের মাধ্যমে এ গ্রন্থখানার সংকলন সমাপ্ত করেন। তার কাছে সরাসরি বুখারী শরীফ অধ্যয়নকারী ছাত্রের সংখ্যা হবে প্রায় ৯০ হাজার । কখনও কখনও একই মসলিসে উপস্থিতদের সংখ্যা ২ হাজারে পৌঁছে যেত। এ ধরনের মজলিসে পরম্পরা পৌছে দেয়া লোকদের সংখ্যা তিন শতের অধিক হত (কারণ তখন মাইক বা লাউড স্পীকারের সুবিধা ছিল না)। এ গ্রন্থে মোট ৯,৬৮৪টি হাদীস সন্নিবেশিত হয়েছে। পুনরুক্তি ও তা'লীকাত (সনদবিহীন রিওয়ায়াত), শাওয়াহিদ (সাহাবীদের বাণী) ও মুরসাল হাদীস বাদ দিলে শুধু মারফু" হাদীসের সংখ্যা দাড়ায় ২৬৩০ এ। ইমাম বুখারী (র) অপরাপর মুহাদ্দিসের তুলনায় অধিক শক্ত মানদণ্ডে বর্ণনাকারীদের যাচাই বাছাই করেছেন। (জন্য ২০২ হিজরী; মৃ. ২৬১ হিজরী) ইমাম বুখারী এবং ইমাম আহমদ'ইবনে হাম্বল (র) তার উত্তাদের অন্তর্ভুক্ত ছিলেন। ইমাম তিরমিযী, আবু হাতিম রাযী ও আবু বকর wWww.icsbhook.info

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।