এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড একত্রে)
/ ২৩৮
📝 লেখা 📖 পিডিএফ

[ আঠার ] (১) ফিকহুল হাদীস £ এ শাখায় হুকুম-আহকাম সম্বলিত হাদীসসমূহের ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়েছে। এ বিষয়ের ওপর হাফিজ ইবনুল কাইয়্যেম (মৃত্যু ৭৫১ হিজরী)-এর “ই'লামুল মুকিঈন' এবং শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (মৃত্যু ১১৭৬ হিজরী) বচিত “হুজ্জাতুলাাহিল বালিগাহ' গ্রন্থদ্ধয়ের সাহায্য নেয়া যেতে পারে। এ ছাড়াও বিশেষজ্ঞ আলেমগণ জীবন ও কর্মের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর স্বতন্ত্র গ্রন্থও রচনা করেছেন। যেমন- অর্থনৈতিক বিষয় সম্পর্কে আবু উবায়েদ আসিম ইবনে সাল্লাম (মৃত্যু ২২৪ হিজরী)-এর ‘কিতাবুল আমওয়াল' গ্রন্থ খানা সুপ্রসিদ্ধ এবং যমীন, উপশর, খাজনা প্রভৃতি বিষয়ের উপর. ইমাম আবু ইউসুফ (মৃত্যু ১৮২ হিজরী) রচিত “কিতাবুল খারাজ' নামক গ্রন্থখানি একটি সর্বোত্তম সংকলন। অনন্তর হাদীস শরীআ আইনের অন্যতম দ্বিতীয় উৎস হওয়া সম্পর্কে এবং হাদীস প্রত্যাখ্যানকারীদের (মুনকিরীনে হাদীস). ছড়ানো ভ্রান্ত মতবাদের মুখোশ উন্মোচন করার জন্য নিম্নলিখিত গ্রন্থগুলো অত্যন্ত উপকারী । (১) কিতাবুন উম্ম ৭ খণ্ড (২) আর-রিসালা ইমাম শাফিঈ, (৩) আল মুওয়াফ্িকাত ৪ খণ্ডে সমাপ্ত গ্রন্থখানার রচয়িতা হচ্ছেন আবু ইসহাক শাতিবী; (মৃত্যু ৭৯০ হিজরী), (8) সাওয়াইক মুরসিলা ২ খণ্ডে সমাপ্ত গ্রন্থখানার রচয়িতা ইবনুল কাইয়্যেম, (৫) ইবনে হাযম আন্দালুসী (মৃত্যু ৪৫৬ হিজরী) রচিত ‘আল-আহকাম', (৬) মাওলানা বদরে আলম মীরাঠি রচিত মুকাদ্দাম৷ তারজুমানুস সুন্নাহ (উর্দু), (৭) অত্র গ্রন্থের সংকলকের পিতা মাওলানা হাফিজ আবদুস সাত্তার হাসান, উমরপুরী রচিত ইস্বাতুল খাবার’ (৮) মাওলানা সাইয়্যেদ আবুল আলা মওদুদী রচিত “হাদীস আওর কুরআন’ । অনন্তর (৯) ইনকারে হাদীস কা মানজার আওর পাস-মানজার' নামে জনাব ইফতেখার আহমদ বালখীর রচিত খ্রস্থখানিও সুখপাঠ্য গ্রস্থ। এযাবৎ গ্রন্থটির দুই খণ্ড প্রকাশিত হয়েছে। ইলমে হাদীসের ইতিহাস ও তৎসংশ্লিষ্ট বিষয়ের উপর নিম্নোক্ত গ্রস্থসমূহে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হাফিজ ইবনে হাজার আল-আককালানী (র) রচিত “ফাতহুল বারী’ গ্রন্থের ভূমিকা, হাফেজ ইবন আবদিল বার আল-আন্দালুসী (মৃত্যু ৪৬৩ হিজরী) রচিত “মারিফাতুল উল্লুমিল হাদীস, মাওলানা আবদুর রহমান (মুহাদ্দিস) মুবারকপুরী (মৃত্যু ১৩৫৩ হিজ্সরী)-রচিত “তুহফাতুল আহওয়াষী' গ্রন্থের তৃমিকা। কাছে অতীতে রচিত গ্রন্থসমূহের মধ্যে এ শেষোক্ত গ্রন্থটি আলোচনার ব্যাপকতা ও প্রয়োজনীয়তার দিক থেকে একটি গ্রন্থের ভূমিকা এবং মাওলানা মানাজির আহসান গীলানীর “তাদবীনে হাদীস" উর্দু) wWww.icsbhook.info

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।