এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড একত্রে)
/ ২৩৮
📝 লেখা 📖 পিডিএফ

এন্তেখাবে হাদীস ১৭১ হাদীসের মর্মার্থ £ নির্বাক পশু বলে এদেরকে দিয়ে এত বেশী কাজ করানো উচিত নয় যে, আধমরা অবস্থায় পৌছে যাবে । তার জন্য প্রয়োজনীয় খাদ্য, পানীয় ও সেবা-যত্তে যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে। সে দিকে লক্ষ্য না করে যদি তাকে দিয়ে শুধু কাজই করানো হয় তা হবে মানবতা বিরোধী । পশুকে মারপিট করা, বার্ধক্য ও অচল অবস্থায় অবহেলা করা জঘন্য অপরাধের অন্তর্ভত। সর্ব প্রকার প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন মানুষের কর্তব্য । সুস্থ-সবল থাকতেই এগুলোকে ছেড়ে দিতে হবে যাতে পুনরায় কাজে লাগানো যায়। যেভাবে আল্লাহর অনুগ্রহ লাভ করা যায় re IE IG 36 2। ১০ 9 2 be VE AOE 215 ২৭৪. হযরত জারীর ইবনে আবদুল্লাহ (রা.)-এর বর্ণনা-তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন ঃ মানুষের প্রতি যে ব্যক্তি অনুগ্রহ প্রদর্শন করে না, আল্লাহ্‌ তার প্রতিও অনুগ্রহ করেন না। (বুখারী, মুসলিম) হাদীসের মর্মার্থ ঃ মুহাদ্দিসগণ এ হাদীসের ব্যাখ্যায় বলেছেন, মানুষের প্রতি যে ব্যক্তি দয়া-অনুগ্রহ ও সহানুভূতি করার সামর্থ থাকা সত্তেও তা করে না, সে আল্লাহ্‌র পূর্ণ রহমত হতে বঞ্চিত থাকে । কেননা সৃষ্টির সেবাতেই সৃষ্টার অনুগ্রহ লাভ করা যায় । আমরা বাস্তব জীবনে যদি ইসলামের নির্দেশ অনুযায়ী মানুষের প্রতি দয়া, স্নেহ-মমতা ও সহানুভূতি দেখাতে পারি, তাহলে সমাজ তথা রাষ্ট্রীয় জীবনে অফুরন্ত সুখ-স্বাচ্ছন্দ্য ও শান্তি নেমে আসবে । এ সম্পর্কে হাদীসে বলা হয়েছে ঃ “জগদ্বাসীকে দয়া কর, তাহলে আল্লাহ্‌ তোমাদের প্রতিও দয়ার কুদরতী হাত প্রশস্ত করবেন” । wWww.icsbhook.info

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।