এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড একত্রে)
/ ২৩৮
📝 লেখা 📖 পিডিএফ

{ সতের | শাওকানী (মৃত্যু ২৫৫ হিজরী)-এর ফাওয়াইদুল মাজমুআহ' এরং হাফেজ জালালুদ্দীন সুয়ৃতী (মৃত্যু ৯১১ হিজরী)-এর ‘আল-লায়ীল মাসনুআহ' নামীয় গ্রন্্ধয় বিশেষভাবে উল্লেখযোগ্য । (৬) “ইলমুন নাসিখ ওয়াল মানসূখ’ $ অ শাস্ত্রের উপর ইমাম মুহাম্মদ ইবনে মুসা হাযিমী (মৃত্যু ৭৮৪ হিজরী)-এর রচিত কিতাবুল ইতিবার সর্বাধিক প্রসিদ্ধ”ও নির্ভরযোগ্য । উল্লেখ্য যে, এগ্রস্থের গ্রন্থকার মাত্র ৩৫েছরুব্য়স্টেইস্তিকাল করেন। (৭) ইলমুত তাওফীক বাইনাল আহাদীস £ যেসব হাদীসের বক্তব্যের মধ্যে বাহ্যত পারস্পরিক বৈপরিত্য দৃষ্টিগোচর হয়, জ্ঞানের এ শাখায় তার সঠিক ব্যাখ্যা দান করা হয়েছে। সর্বপ্রথম ইমাম শাফিঈ (মৃত্যু ২০৪ হিজরী) এ বিষয়ের ওপর আলোচনা করেন। তার রচিত “মুখতালিফুল হাদীস’ নামক প্রবন্ধটি খুবই প্রসিদ্ধ । ইমাম তাহাবী (মৃত্যু ৩২১ হিজরী)-এর “মুশকিলুল আছার'ও এ বিষয়ের ওপর একখানি সহায়ক গ্রন্থ (৮) ইলমুল মুখতালিফ ওয়াল মুতালিফ ঃ হাদীস শাস্ত্রের এ শাখায় হাদীসের যেসব বর্ণনাকারীর নাম, ডাকনাম, উপাধি, পিতা ও দাদার অথবা শিক্ষকদের নাম পরম্পরা সংমিশ্রিত হয়ে গেছে তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে । এ বিষয়ের ওপর ইবনে হাজার আল আসকালানী রে)-এর “তাবীরুল মুশ্তাবিহ' নামক গ্রন্থখানি অধিক পূর্ণাঙ্গ পরিপূর্ণ ও নির্ভরযোগ্য । (৯) ইল্‌যমু আতরাফিল হাদীস £ হাদীস শাস্ত্রের এ শাখার সাহায্যে কোন হাদীস কোন গ্রন্থে সন্নিবেশিত হয়েছে এবং কে কে তার বর্ণনাকারী জানা যায়। যেমন £ কোন ব্যক্তির ইন্নামাল আমালু বিন-নিয়াত' হাদীসের একটি বাক্য মনে আছে। সে পূর্ণ হাদীসটি এবং সকল বর্ণনাকারী ও হাদীসের কোন্‌ গ্রন্থে তা সন্নিবেশিত হয়েছে তা জানতে চায়। তখন তাকে এ শাস্ত্রের সাহায্য নিতে হবে। এ বিষয়ে হাফেজ ঈ্মিযযী (মৃত্যু ৭৪২ হিজরী) রচিত “তুহফাতুল আশরাফ’ গ্রন্থখানি অধিক প্রসিদ্ধ ও বিস্তৃত। এ গ্রন্থে সিহাহ সিত্তার সব হাদীসের সূচি এসে গেছে। এ গ্রন্থের বিন্যাসে তার ২৬ বছর সময় ব্যয় হয়েছে। কঠোর পরিশ্রমের পর গ্রন্থখানি পূর্ণত লাভ করে। বর্তমান কালে আধুনিক প্রতীচ্যবিদগণ এসব গ্রন্থের সাহায্যে কিছুটা নতুন ঢং-এ হাদীসের সূচি প্রস্তুত করেছেন। যেমন £ ‘মিফতাহু কুনুযিস্‌ সুন্নাহ' গ্রস্থখানি ইংরেজিতে প্রকাশিত হয়েছে এবং ১৯৩৪ খৃ. মিসর থেকে এর আরবি সংস্করণ প্রকাশিত হয়েছে। বর্তমানে “আল মু'জামুল মাফাহরাস লি-আলফাজিল হাদীসিন্‌ ন্বাবাবী' নামে একটি সূচি এ. জে. ব্রিল কর্তৃক লাইডেন-(নেদারল্যান্ড) থেকে আরবিতে প্রকান্থিত হয়েছে এ গ্রস্থথানা বৃহৎ সাত খণ্ডে সমাপ্ত এবং এতে সিহাহ সিত্তা ছাড়াও মুয়াত্তা ইমাম মালেক, মুসনাদে আহমদ ও দারিমীর হাদীস সমূহের সূচিও যোগ করা হয়েছে। wWww.icsbhook.info

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।