এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড একত্রে)
/ 238
📝 Text 📖 PDF

[ পনর] 4; ১।,জামে' সুফিয়ান সাওরী (মৃত্যু ১৬১ হিজরী) ২। জামে ইবনুল মুবারাক, ৩। জামে’ ইবনে আওষায়ী (মৃত্যু ১৫৭ হিজরী), ৪। জামে’ ইবনে জুরাইজ. (মৃত্যু ১৫০ হিজরী), ৫ ইমাম আবু ইউসুফ (মৃত্যু ১৮৩ হিজরী) রচিত কিতাবুল খিরাজ, ৬। ইমাম মুহাম্মাদের কিতাবুল আসার । এ যুগে রাসূলুল্লাহ (সা)-এর হাদীস, সাহাবীদের আসার (বাণী) এবং তাবিঈদের ফতোয়াসমূহ একই সংকলনে সন্নিবিষ্ট করা হত। কিন্তু সাথে একথাও বলে দেয়া হত যে, কোন্টি রাসূলুল্লাহ (সা) এর হাদীস এবং কোন্টি সাহাবী অথবা তাবিঈদের বাণী । ূ | তৃতীয় যুগ এযুগ দ্বিতীয় হিজরী শতকের প্রায় শেষার্ধ, থেকে শুরু হয়ে চতুর্থ শতকের শেষ সত পর্যন্ত বিস্ৃত। এ যুগের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ $ (১) এ যুগে রাসূলুল্লাহ্‌ স্বা.)-এর হাদীসসমূহকে সাহাবীগণের আসার ও তাবিঈদের বাণী থেকে পৃথক করে সংকলন করা হয়।. (২) নির্ভরযোগ্য হাদীসসমূহের পৃথক সংকলন প্রস্তুত, করা হয়। এভাবে যাচাই-বাছাই এবং গবেষণা ও অনুসন্ধানের পর-দ্বিতীয় যুগের সংকলনসমূহ, তৃতীয় যুগের বিরাট বিরাট গ্রস্থসমূহের অন্তর্ভুক্ত হয়ে যায়। (৩) এ যুগে হাদীসসমূহ শুধু সন্নিবেশ করাই হয়নি, বরং ইলমে হাদীসের হিফাযতের মহান মুহাদ্দিসগণ এ ইলমের এক শতাধিক শাখার ভিত্তি স্থাপন করলেন, যার উপর ভিত্তি করে বর্তমান কাল পর্যন্ত হাজার হাজার গ্রন্থ রচিত হয়েছে। আল্লাহ্‌ তাদের এ প্রচেষ্টাকে কবুল করুন এবং তাদেরকে পুরস্কারে ভূষিত করুন'। সংক্ষিপ্তভাবে এখানে হাদীসের জ্ঞানের কয়েকটি শাখার পরিচয় দেয়া হল, (১) ইলম আসমাউর রিজাল (রিজাল শাস্ত্র) ঃ-এ শাস্ত্রে হাদীস বর্ণনাকারীদের পরিচয়, জন্ম-মৃত্যু, শিক্ষক ও ছাত্রদের বিবরণ, তাদের জ্ঞানার্জনের জন্য ব্যাপক ভ্রমণ এবং নির্ভরযোগ্য বা অনির্ভরযোগ্য হওয়া সম্পর্কে হাদীস শাস্ত্র বিশারদদের সিদ্ধান্ত সন্নিবেশিত হয়েছে। জ্ঞানের এ শাখা বহু ব্যাপক, উপকারী ও আকর্ষণীয় । কোন কোন. গোড়া প্রতিচ্যবিদও স্বীকার না করে পারেননি-যে, রিজাল শান্ত্রের বদৌলতে পাচ লাখ বর্ণনাকারীর জীবনে ইতিহাস সংরক্ষিত হয়েছে। মুসলিম জাতির এ নজীর অন্য কোন জাতির্‌ মধ্যে. পাওয়া অসম্ভব ৷ রিজাল শাস্ত্রের ওপর শত শত গ্রন্থ প্রণীত হয়েছে। তন্যধ্য থেকে কয়েকটি বিশিষ্ট গ্রন্থের নাম এখানে উল্লেখ করা হল £ (ক) তাহ্যীবুল কামাল ঃ গ্রন্থকার ইমাম ইউসুফ আল মিষযী (মৃত্যু ৭৪২ হিজরী) রিজাল শাস্ত্রের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য গ্রন্থ। (খ) তাহযীবুত তাহযীব ঃ গ্রন্থকার সহীহ বুখারীর ভাষ্যকার হাফেয ইবনু হাজার আল-আসকালানী (মৃত্যু ৮৫২ হিজরী) গ্রন্থটি ১২ খণ্ডে সমাপ্ত এবং হায়দারাবাদ (দাক্ষিণাত্য) থেকে প্রকাশিত। wWww.icsbhook.info

— Page 15 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.