[ চৌদ্দ ] হাফ্যকে নির্দেশ দেন যেন তিনি আবদুর বৃহমান কন্যা আমরাহ ও কাসিম- ইবনে মুহাম্মাদের কাছে হাদীসের যে ভান্ডার সংগৃহীত রয়েছে তা লিখে নেন। এই আমরাহ (র) ছিলেন হযরত আয়েশা সিদ্দীকার (রা) বিশিষ্ট ছাত্রী এরং কাসিম 'ইবনে মুহাম্মাদ হলেন, তার ভ্রাতুশ্পুত্র। হযরত..আয়েশা (রা) নিজের তত্বাবধানে তার শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। (তোহষীবুত তাহযীব, খ. ৭ পৃ. ১৭২) হযরত উমর ইবনে আবদুল আযীয (র) ইসলামী রাষ্ট্রের সকল দায়িত্শীল কর্মকর্তাকে হাদীসের এ বিরাট ভান্ডার সংধহ ও সংকলনের জন্য জোর নির্দেশ দিয়েছিলেন । ফলে হাদীসের .এক বিরাট ভান্ডার রাজধানীতে পৌছে-গেল। খলীফা সংগৃহিত হাদীসসমূহের সংকলন প্রস্তুত করিয়ে দেশের সর্বত্র পৌছে দিলেন। €তাযারিরাতুল হুফ্ফাজ, খ, ১ পৃ.,১০৬; জামিউল ইল্ম»পৃ. ৩৮) ইমাম যুহরীর সংগৃহীত হাদীস সংকলন করার পর এ যুগের অন্যান্য আলেমগণও হাদীসের গ্রন্থ সংকলনের কাজ শুরু করেন। আবদুল মালেক ইবনে জুরাইজ (মৃত্যু ১৫০ হিজরী) মক্কায়, ইমাম আওযায়ী (মৃত্যু ১৫৭ হিজরী) সিরিয়ার, মা'মার ইবনে রাশেদ (মৃত্যু ১৫৩ হিজরী) ইয়ামানে, ইমাম সুফিয়ান সাওরী (মৃত্যু ১৬১ হিজরী) কুফায়, / ইমাম’ হাম্মাদ ইবনে সালামা (মৃত্যু ১৬৭ হিজরী) বসরায় এবং ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক (মৃত্যু ১৮১ হিজরী) খোরাসানে হাদীস সংগ্রহ ও সংকলনের কাজে অগ্রগামী ভূমিকা পালন করেন। দেই) ইমাম মালেক ইবনে আনাস (রহ) ঃ (জন্ম ৯৩ হিজরী, মৃত্যু ১৭৯ হিজরী) ইমাম যৃহরীর পরে মদীনায় হাদীস সংকলন ও শিক্ষা দানের ক্ষেত্রে সর্বাগ্রগণ্য ছিলেন। তিনি নাফে', ইমাম যুহরী ও অপরাপর আলেমের ইলম দ্বারা বিশেষভাবে উপকৃত হন। তার শিক্ষকদের সংখ্যা নয় শত পর্যন্ত পৌছেছিল, তার জ্ঞানের প্রস্রবণ থেকে সরাসরি হিজায, সিরিযা, ইরাক, ফিলিস্তীন, মিসর, আফ্রিকা ও আন্দালুসিয়ার (স্পেন) হাজারো হাদীসের শিক্ষা কেন্দ্র তৃপ্ত হয়েছে। তীর ছাত্রদের মধ্যে লাইস ইবনে সা'দ (মৃত্যু ১৭৫ হিজরী), ইবনুল মুবারক (মৃত্যু ১৮১ হিজরী), ইমাম শীফিঈ: (মৃত্যু ২০৪ হিজরী) ও ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী (মৃত্যু ১৯৮৯ হিজরী)-এর মত মহান ইমামগণ অন্তর্ভুক্ত ছিলেন। এ ুগে হাদীসের অনেকগুলো সংকলন রচিত হয়, যার মধ্যে ইমাম মালেক রে) রচিত মুওয়াত্তা মুসলিম বিশ্বে বিশিষ্ট স্থান দখল করে আছে । এ গ্রন্থ ১৩০ হিজরী থেকে ১৪১ হিজরীর মধ্যে বার বছরে সংকলিত হয়। এতে মোট ১৭০০ হাঁদীস সন্নিবেশিত হয়েছে। তার মধ্যে-৬০০টি মারফু হাদীস, ২২৮টি মুরসাল হাদীস, ৬১৩টি মাওকুফ হাদীস এবং তাবিঈদের থেকে বর্ণিত২৮€টি মাকৃতু হাদীস । এ যুগের আরও কয়েকটি সংকলনের নাম নিন্দে দেয়া হল্ল 8, wWww.icsbhook.info
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।