[ তের ] (বার) রিসালা সামুরা ইবনে জুনদুব (প্রা) £ তার ছেলে এটা তার কাছে থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হন" এটা হাদীসৈর একটা উল্লেখযোগ্য সংৰুলন। এতে অনেকগুলো হাদীস সন্নিবেশিত-হয়েছিল। (তাহযীবুত তাহযীব, ৪র্থ খণ্ড, পৃ. ২৩৬) (তের) সহীফায়ে সা'দ ইবনে উবাদা (রা) £ রাসূলুল্লাহ্ (সা.)-এর সাহাবী ৷ তিনি জাহিলী যুগ থেকেই লেখাপড়া জানতেন । তিনি যে সকল হাদীস বর্ণনা করতেন তা এ সংকলনে লিপিবদ্ধ করে রেখেছিলেন। (চৌদ্দ) মাআন থেকে বর্ণিত: ঃ তিনি বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর পুত্র আবদুর রহমান আমার সামনে "একটি কিতাব এনে শপ করে বললেন, এটা আমার পিতা আবদুল্লাহ ইবনে মাসউদের (রা) স্বহস্তে লিখিত কিতাব । (জামিটল ইলম, পৃ. ৩৭) (পনর) মাকতুবাতে নাফে" (র) £ সুলাইমান ইবনে মূসা বলেন, আবদুল্লাহ ইবনে উমর রা.) হাদীস বর্ণনা করতেন আর তীর আযাদকৃত গোলাম ওছাত্র নাফে' তা লিপিবদ্ধ করতেন। (দারিমী, পৃঃ ৬৯, সহীফা ইবনে হাম্মামের ভূমিকা, পৃঃ 8৫) যদি গবেষণা ও অনুসন্ধানের ধারা অব্যাহত রাখা হয় তবে উল্লিখিত সংকলনগুলো ব্যন্ধীত আারো অনেক সংকলনের সন্ধান পাওয়া যেতে পারে। এ যুগে সাহাবায়ে কিরাম ও প্রবীণ তাৰিঈগণ বেশিরভাগ নিজেদের ব্যক্তিগত স্থৃতিতে সংরক্ষিত হাদীসসমূহ লিপিবদ্ধ করে রাখার প্রতি বেশি আগ্রহী ছিলেন। কিন্তু পরবর্তী যুগে হাদীস সংগ্রহ ও সংকলনের কাজ আরো ব্যাপক বিস্তৃতি লাভ করে। এ যুগের হাদীস সংকলকগণ নিজেদের ব্যক্তিগত ভান্ডারের সাথে নিজ নিজ শহর ও অঞ্চলের মুহাদ্দিসগণের সংগৃহীত হাদীস সমূহও সংযোজন করেন। ূ্ দ্বিতীয় যুগ এ যুগটি প্রায় দ্বিতীয় হিজরী শতকের প্রথমার্ধে গিয়ে শেষ হয় । এ যুগে তাবিঈদের একটি বিরাট দল স্বেচ্ছায় প্রণোদিত হয়ে হাদীস সংকলনের কাজে আত্মনিয়োগ করেন। তারা প্রথম যুগের লিখিত ভাভারকে ব্যাপক আকারে সংকলনসমূহে একত্র করেন। এ যুগের প্রসিদ্ধ হাদীস সংগ্রহকারীগণ (ক) মুহাম্মদ ইবনে শিহাব যুহরী ইনি ইমাম যুহরী নামে সর্বাধিক প্রসিদ্ধ (মৃত্যু ১২৪ হিজরী) । তিনি নিজ যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন৷ তিনি সাহাবী আবদুল্লাহ ইবনে উমর (রা), আনাস ইবনে মালেক (রা), সাহল্ ইবনে সা'দ (রা) এবং তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়্যাৰ (র) ও মাহমুদ ইবন রাবী (র) প্রমুখের কাছে থেকে হাদীস শিক্ষা লাভ করেন। ইমাম আওযায়ী (র) ও ইমাম মালেক রে) এবং সুফিয়ান ইবনে উয়াইনা (র)-এর মত প্রখ্যাত হাদীস বিশারদ ইমামগণ তার ছাত্রদের অন্তর্ভুক্ত । ১০১ হিজরীতে উমার ইবনে আব্দুল আযীয (র) তাকে হাদীস সংগ্রহ করে তা একত্র করার নির্দেশ প্রদান করেন। এতদ্যতীত তিনি মদীনার গভর্নর আবু বাকর মুহাম্মাদ ইবনে আমর ইবনে wWww.icsbhook.info
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।