এন্তেখাবে হাদীস (১ম ও ২য় খণ্ড একত্রে)
/ ٢٣٨
📝 نص 📖 PDF

[দশ] (৬) হযরত আনাস ইবনে মালিক (রা.) £ তিনি ১০৩ বছর বয়সে ৯৩ হিজরীতে ইন্তিকাল করেন। তীর বর্দিত হাদীর্দের সংখ্যা ১২৮৬ । (৭) হযরত আবু সাঈদ খুদরী (রা.) £ ৮৪ বছর বয়সে ৭৪ হিজরীতে ইন্তিকাল করেন। তার বর্ণিত হাদীসের সংখ্যা ১১৭০। এ ক'জন:মহান সাহাবীর প্রত্যেকেরই এক হাজারের অধিক হাদীস মুখস্থ ছিল। তাছাড়া হযরত আবদুল্লাহ ইবন্রে আমর ইবনুল আস [মৃত্যু ৬৩ হিজরী), হযরত.আলী (রা.) (মৃত্যু ৪০ হিজরী) এবং উমর ফারুক (রা.) (মৃত্যু ২৩ হিজরী) । সেসব সাহাবীর অন্তর্ভুক্ত ন্রাদের বর্ণিত হাদীসের সংখ্যা ৫০০ থেরে এক হাজারের মধ্যে । অনুরূপভাবে হযরত আবু বকর (রা.) (মৃত্যু ১৩ হিজব্ী)/-হবরত উসমান (রা.) (মৃত্যু ৩৯ হিজরী), হযরত উদ্বে সালমা (মৃত্যু ৫৯ হিজরী) হযরত আবু মুসা আশআরী (মৃত্যু ৫২ হিজরী), হযরত আবুযর গিফারী (মৃত্যু ৩২ হিজরী) হযরত আবু আইয়ুব: আনসারী (রো.). মৃত্যু ৫১ হিজরী) প্রত্যেকের থেকে এক শতের অধিক এবং পাঁচ শতের কম হাদীস বর্ণিত আছে। সাহাবীদের ছাড়া এ যুগের একদল মহান তাবিঈর কথাও স্বরণ করার যোগ্য কিয়ামত পর্যপ্ত উপকৃত হতে থাকবে । তাঁদের মধ্য থেকে কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হল। (১) সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহ.) £ উমর ফারুক, (রা.)-এর খিলাফতের দ্বিতীয় বর্ষে মদীনায় জন্মগৃহণ করেন এবং ১০৫ হিজরীতে” ইস্তিকাল-করেন। তিনি হযরড় উসমান (রা.), হযরত আয়েশা (রো.), হযরত আবু হুরায়রা (রা.), হযরত যায়েদ ইবনে সাবিত (রা.) প্রমুখ সাহাবীর কাছে হাদীসের শিক্ষা লাভ ক্রেন। (২) উরওয়া ইবনুষ যুবাইর (রহ.) £ তিনি মদীনার বিশিষ্ট আলেমগণের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি হযরত আয়েশা (রা.)-এর বোনপুত্র । তিনি তীর কাছ থেকেই বেশির ভাগ হাদীস বর্ণনা করেছেন। তিনি হযরত আবু হুরায়রা রো.) ও যায়েদ ইবনে সাবিত (রা.)-এর কাছেও হাদীসের শিক্ষা-লাভ করেন। সালেহ ইবনে কাইসান ও ইমাম যুহ্রীর মত আলেমগণ তার ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ৯৪ হিজরীতে ইন্তিকাল করেন। (৩) সালেম ইবনে আবদুল্লাহ ইরনে উমর (রা.)ঃ তিনি মদীনার প্রসিহ্ধ সাতজন ফিকহবিদদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি তার পিতা ও পিতামহসহ অন্যান্য সাহাবীর কাছে হাদীস শিক্ষা লাভ করেন । নাফে", ইমাম যুহরী ও অন্যান্য প্রসিদ্ধ হাদীস বিশারদ তাবিঈগণ তার ছাত্র ছিলেন । তিনি ১০৬ হিজরীতে ইন্তিকাল করেন। (৪) নাফে’ (রহ.) ঃ তিনি আর্বদুল্লাহ ইবনে উমর (রা.)-এর মুক্তদাস।.তিনি তার মনিবের বিশিষ্ট ছাত্র এবং ইমাম মালেক (র.)-এর শিক্ষক ছিলেন। তিনি ইবনে উমর (রা.)-এর সূত্রেই বেশির ভাগ হাদীস বর্ণনা করেছেন। তিনি ১১৭ হিজরীতে ইন্তিকাল করেন। wWww.icsbhook.info

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.