ইহসান এবং মুরাকাবা ৮-৬৪৬৫৯ “হে আম্মাজান! দুধে পানি মেশাতে খলিফা কি নিষেধ করেননি?” মা মেয়েকে বকা দিল, “ওহে আমার কন্যা! পানি মেশালে খলিফা কি করে জানবেন?” কিন্তু মেয়েটি যে আল্লাহকে ভয় করে । মায়ের দাবী মেনে নিতে পারল না বরং বলল, “হে আম্মাজান! চলুন ধরা যাক খলিফা জানতে পারবেন না। কিন্তু আল্লাহ? আপনি কি মনে করেন তিনি জানতে পারবেন না? এই প্রতারণা মানুষদের কাছ থেকে গোপন করা সহজ কিন্তু এটা সর্বত্র বিরাজমান মহান আল্লাহর কাছ থেকে গোপন করা সম্ভব না। আল্লাহ স্রষ্টা এবং সমস্ত জগতের রিজিকদাতা ।” সতী মেয়েটির কথা উমর রা.-কে খুব স্পর্শ করল। কেননা মেয়েটি আন্তরিকভাবেই আল্লাহকে ভয় করে । মেয়েটির কথা তাকে এত গভীরভাবে নাড়া দিয়েছিল যে, তিনি তার ছেলের বউ করে তাকে ঘরে তুললেন । এই পবিত্র বংশতেই উমর বি. আব্দুল আজীজ রহ. জন্ম গ্রহন করেন। যিনি ইসলামের ইতিহাসে পঞ্চম খলিফা হিসেবে বিবেচিত । এখানে প্রধান বিষয় হল, সর্বত্র আল্লাহর উপস্থিতি সম্পর্কে সচেতন থাকার মাধ্যমে প্রত্যেকের নজরদারীর মধ্যে থাকা উচিত। কুরআনে বলা হয়েছে, “এবং যেখানেই তুমি থাকো না কেন তিনি তোমার সাথে আছেন এবং তুমি যাই কর না কেন আল্লাহ সেই বিষয়ে খুব ভালভাবে জ্ঞাত ।” হোদীদ, ৫৭:8৪) সর্বশক্তিমান আল্লাহ্ সবসময় তার সৃষ্ট প্রতিটি প্রাণীর সাথে থাকেন। তার সৃষ্টির প্রত্যেকের কর্মপরিধি সম্পর্কে তিনি অবহিত । তিনি তাদের উপর নজর রাখেন । তিনি তার সৃষ্টির ব্যাপারে অসচেতন, এই চিন্তা করার অর্থ তাকে দূর্বল ভাবা । অথচ তিনি সকল দুর্বলতার উর্ধ্বে । যদি মানুষ এই বাস্তবতা সম্পর্কে জানে না। মানুষের তা জানা উচিত। এই অনুভূতি থাকলেই মানুষ আধ্যাত্মিক জীবন সম্পর্কে বেশি আগ্রহী হয়ে ওঠে । আল্লাহর সাথে একত্রিত থাকার অনুভূতি, মানুষকে সবসময় এক ধরনের সচেতনতায় রাখে । সে কারণে পার্থিব আবর্জনা থেকে সে নিজেকে সহজেই পরিশুদ্ধ করতে পারে । আল্লাহর এক ওলী বলেন, “রেলগাড়ী ধরতে ব্যর্থ না হওয়ার ভয়ে কোন ভ্রমণকারীই রেল স্টেশনে ঘুমায় না। এই পৃথিবীটাও পরকালে যাওয়ার পথে রেল স্টেশনের মত । ঠিক ট্রেনটা ধরার জন্য মানুষকে জেগে থাকতে হয় ।” আল্লাহর সাথে একত্রিত হওয়ার অনুভূতি মানুষকে সন্ত্রমের সাথে তার সাথে নৈকট্যকে অনুপ্রাণিত করে। বিশ্বাসীদের তার কাছাকাছি থাকার অনুভূতি, সান্তনাও দেয়। পবিত্র কুরআনের নিম্নলিখিত আয়াতটি এই নৈকট্যের ব্যাখ্যা দেয় এভাবে, “তুমি কি দেখতে পাও ৯৭] ০9৬৫০
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।