০৬৫০ ইহসান এবং মুরাকাবা নবীজি ইইসানকে এভাবে ব্যাখ্যা করেন, “এটা হল আল্লাহর ইবাদত এমনভাবে করা যাতে মেন হয় তাকে আমরা প্রত্যক্ষ করছি। যদি তাকে দেখা নাও যায় কিন্তু তিনি তোমাকে দেখতে পাচ্ছেন নিশ্চিত।” তাসাউফ বা ইসলামিক ধ্যানের অর্থ হল, সর্বদা আল্লাহর উপস্থিতিতে নিজের সত্তা সম্পর্কে সচেতন থাকা । শুধুমাত্র আল্লাহর সেই সব বান্দা যাদের এই সচেতনতার বোধ আছে তারাই অরষ্টা এবং তার সৃষ্টির প্রতি দায়িত কর্তব্য পালন করতে পারে। প্রতিটি সত্তা এই বাস্তবতার ছায়ায় বানস করে যে, আল্লাহ খুব কাছের কেউ । যেমন কুরআনে বলা হয়েছে, “আমরা তাদের ঘাড়ের মোটা শিরা থেকেও বেশী নিকটে ।” (কাফ, ৫০:১৬) এই সচেতনার পর্যায়কেই ইহসান বলে। এই সচেতনতাকে ধরে রাখার জন্য সদা সতর্ক প্রহরা দরকার । যে ব্যক্তি এই পর্যায়ে পৌছায় সে কখনোই এ কথা ভুলে না যে, সে সব সময় আল্লাহর নজরদারীতে আছে । এবং তার সব কাজ এবং চিন্তা তার জানা অছে। এই অবস্থানে থাকতে পারাটা পাপের বিরুদ্ধে শক্তিশালী বর্মের মত। সেই মানুষ কখনোই পাপ কাজ করতে পারে না যার হৃদয় থেকে এই মন্ত্র উচ্চারিত হয়, “হে আমার প্রভু” যদি কোন ব্যক্তি বুঝে যে, সে অন্যদের নজরদারীতে আছে তবে সে প্রাত্যহিক জীবনে সাধারণত পাপ কাজ করা থেকে দূরে থাকে । এমনকি যদি অন্যান্যরা তাকে শাস্তি নাও দেয় তবুও সে অন্যায় থেকে দূরে থাকে । যে ব্যক্তি ইহসানের অনুভূতি সব সমসয় নিজের মধ্যে লালন করে এবং অরষ্টার নজরদারী উপলব্ধি করতে পারে সে ধরনের মানুষ কি সর্বশক্তিমানের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে? একেবারেই না। এই পরিপ্রেক্ষিতে নবীজির সাহাবীদের সময়কার একটা চমৎকার উদাহরণ এখানে দেয়া হল- একদিন রাতে খলিফা উমর রা. অভ্যাস অনুযায়ী মন্কার রাস্তায় টহল দিচ্ছিলেন । তিনি হঠাৎ এক জায়গায় থামলেন। কেননা তার কানে এসেছিল একটি মেয়ে এবং তার মায়ের আলোচনা । মা তার মেয়েকে বলছে, “হে আমার কন্যা! যে দুধ আমরা আগামীকাল বিক্রি করবো তাতে পানি মেশাও ।” মেয়েটি তার মাকে উত্তর দিল,
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।