The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০৬৫০ ₹২্লশ» আল্লাহপ্রেমের গোপন কথা অতএব পার্থিব সংশিষ্টতাগুলোকে আমাদের অগ্রাধিকার দেয়া উচিত নয় বরং পরকালে আমাদের সন্তানদের কী করে স্বর্গবাস হবে তা নিশ্চিত করাকেই আমাদের অগ্রাধিকার দিতে হবে । এটা মুসলিম উম্মাহর দুর্বলতা যে, অনেকেই ইহজাগতিক মোহের কারণে তাদের সন্তানদের শিক্ষার সঠিক পথ অনুসরণে বাধা দেয়। ইতিহাস সাক্ষী, যারা আল্লাহর প্রেরিত নবীদের অনুসরণ করে এবং যারা বিশ্বস্ত তারাই ইহজগতে সফলতা এবং একই সাথে আল্লাহর সন্তষ্টিও অর্জন করতে পেরেছে। নবীজি আমাদের আরও জ্ঞাত করেন যে, কোনো কোনো জাতিকে আল্লাহ উন্নত করেছেন কারণ তারা কুরআন অনুসরণ করে এবং কোনো কোনো জাতিকে ধ্বংস করেছেন কারণ তারা কুরআন প্রত্যাখ্যান করেছে। (মুসলিম, ইবনে মাযাহ্‌) এই পৃথিবীকে একটা বিশাল খাবারের টেবিলের সাথে তুলনা করা যায়। যার উপরে থরে থরে মুখরোচক এবং চমৎকার সব খাবার সাজানো আছে। যা আল্লাহর দুইটা গুণের বহিঃপ্রকাশ, পরম দয়ালু এবং পরম করুণাময় (রাহমান এবং রাহীম)। আমাদের এই পৃথি বীতে পাঠানো হয়েছে । আমরা অংশ গ্রহণ করছি এবং এই ভোজসভার সুস্বাদু খাদ্য থেকে লাভবান হচ্ছি। এ সবই মহান আল্লাহ তা'আলার মহিমা । একদিন এই ভোগসভা ছেড়ে আমাদের চলে যেতে হবে। এবং একে ঘিরে আমাদের আচরণ সম্পর্কে কৈফিয়ত দিতে হবে। এই মৌলিক সত্যকে যেন আমরা অগ্রাহ্য না করি। এর অর্থ আমাদের আচরণবিধি এবং গৃহস্বামী অর্থাৎ আল্লাহর নির্দেশিত আদব-কায়দা অবশ্যই মেনে চলতে হবে ৷ আমাদের উচিৎ খাওয়ার সঠিক আচরণ মেনে চলা এবং খাবারগুলো লুট না করা। প্রয়োজনাতিরিক্ত না খাওয়া । আল্লাহর মহানুভবতার কারণে এই টেবিলে খাওয়ার জন্য সবারই স্থান দেয়া হয়েছে। সেটা একজন অবিশ্বাসী অথবা একজন পথহারা বা একজন খাঁটি বিশ্বাসীই যেই হোকনা কেন। একদিন আমাদের সবাইকে কর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা আচরণ অনুযায়ী পুরস্কৃত বা শাস্তি প্রাপ্ত হবো। পরকালে নিজ কর্মের জন্য উচিত। শেষ বাচরের দিন কোন সাধারণ দিন না। কুরআন এই দিনটাকে এভাবে বর্ণনা করে, “আমরা শুধুমাত্র সেদিনকে ভয় করি, যেদিন আমাদের প্রভুর ভ্রু কুষ্৫ন এবং তার পক্ষ থেকে আমাদের দুর্দশা আসবে ।” হেনসান, ৭৬:১০) এবং সেদিন মানুষ বলবে, “আশ্রয় কোথায়?” (কিয়ামাহ্‌, ৭৫:১০) আল্লাহ মানবজাতির জন্য তার অপরিসীম দয়ার কারণে সেদিনের ভয়ানক বিপদ এবং বিষাদ সম্পর্কে সতর্ক করে দেন যাতে করে আমরা পূর্ব প্রস্ততি নিতে পারি। “হে বিশ্বাসী! নিজেকে এবং তোমার পরিবারকে সেই আগুন থেকে রক্ষা কর যার জ্বালানী মানুষ

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।