আলো এবং অন্ধকার *৮৬৪২৬০৯ আমাদের সমাজে আজকাল এমন অনেক অবিশ্বাসী আছে, যারা তাদের বুদ্ধিমত্তার অপব্যবহার করে অথবা তারা তাদের পশু ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা সম্পর্কে অথবা কোথায় থামতে হবে তা মানে না। যেহেতু তারা ধময়ি বাস্তবতাকে বুঝে না তাই তারা অস্তিতৃকেই অমূলক বলে প্রতিপন্ন করার চেষ্টা করে। কুরআন অবিশ্বাসীদের আল্লাহর উপর বিশ্বাস এবং আল্লাহ ক্তৃত প্রত্যাখ্যান করার মানসিকতার উত্তরে বলে, “মানুষেরা কি দেখে না যে আমরাই তাদেরকে বীর্য থেকে সৃষ্টি করেছি? তথাপি দেখ! সে প্রকাশ্য প্রতিপক্ষ হয়ে সামনে দীড়িয়ে আছে!” ইয়াসিন, ৩৬:৭৭) এই সব অবিশ্বাসীরা ইসলামী বাস্তবতাকে গ্রহণ করে না কারণ তাদের হৃদয় মৃত। যখন কোন বিশ্বাসী তাদের ইসলামী দাওয়াত পাঠায় তখন তারা বলে, “আমরা বিজ্ঞান এবং যুক্তির যুগে বাস করছি এবং আপনি যা বলছেন তা পুরোনো আমলের গল্প, এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়।” এ ধরনের দাবীর ক্ষেত্রে কুরআন বলে যে, “যখন তাদের আহলাদিত হয়। এজন্য যে তা তাদের আগেই ছিল, কিন্তু যেগুলোকে তারা ব্যঙ্গ করেছিল সেগুলোই তাদের চারদিক ঘিরে আছে ।” মু'মিন, ৪০:৮৩) সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যা আমরা আমাদের সন্তানদের দিতে পারি তা হল, তাদের এমন শিক্ষা প্রদান করা যাতে করে তারা শয়তানের হাত থেকে পরকালের মুক্তি ছিনিয়ে আনতে পারে । আমাদের অবশ্যই তাদের ইসলামিক প্রতিষ্ঠানে শিক্ষাদান করতে দেয়া উচিত। দুর্ভাগ্যবশত পৃথিবী জুড়ে অধিকাংশ ইসলামিক বিদ্যালয়গুলি শিক্ষার্থীর অভাবে বন্ধ হওয়ার পথে । অধিকাংশ পিতা-মাতাই তাদের সন্তানদের স্কুল নির্বাচনের আগে টাকা- পয়সার হিসাব করেন এবং ফলম্বরূপ এদের মধ্যে খুব কম সংখ্যকই ইসলামিক বিদ্যালয়ে তাদের ভর্তি করার সিদ্ধান্ত নেন। তৎসতেও যদি আমাদের সন্তানেরা যথাযথ ইসলামিক শিক্ষা লাভ করতে পারে তাহলেই নৈরাজ্য, বিবাহ-বিচ্ছেদ, অপরাধ প্রবণতা- ইত্যাদির মত বর্তমানের সামাজিক ব্যাধির সমাধান আমরা করতে পারবো । কুরআনই একমাত্র এই ব্যাধিগুলোকে নিরাময়ের শক্তি রাখে । আল্লাহ কুরআনে বলেন, “আমরা কুরআন নাধিল করেছি তাদের জন্য যারা বিশ্বাসী । এ কারণেই তাদের আরোগ্য এবং আল্লাহর করুণার উত্স কুরআন । বিচারকারীদের জন্য কুরআন ক্ষতির পর ক্ষতি করা ছাড়া আর কিছুই বয়ে আনে না ।” ছেসরা, ১৭-৮২) আর একটি আয়াতে আল্লাহ তা'আলা বলেন, “দুনিয়া ও আসমানের সব সম্পদ আল্লাহর নিজস্ব; কিন্তু ভণ্তরা তা বুঝে না ।” (মুনাফিকুন,. ৬৩-৭) টি ০9৬৫০
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।