০৬৫০ *২্লশ» আল্লাহপ্রেমের গোপন কথা কেউ প্রশ্ন করতে পারে, কিভাবে আমরা আমাদের সন্তানদের ক্ষতি এবং অনিষ্ট থেকে রক্ষা করতে পারি? তা করতে পারি, তাদের ভাল ভাল খাবার খাইয়ে নাকি পুষ্টিকর খাবার দিয়ে তাদের ক্ষুধা নিবারণ করার মাধ্যমে? আমাদের সন্তানদের যে স্বাস্থ্যকর খাবারের প্রয়োজন তা হল, আধ্যাত্মিক খাদ্য অর্থাৎ তাদের হৃদয়ে আল্লাহ এবং তার রাসুলের প্রতি ভালবাসা দৃঢ়ভাবে প্রোথিত করা। এভাবে তারা ধর্মীয় বাধ্যবাধকতা স্বেচ্ছায় এবং সুখকরভাবে পালন করতে পারবে । অন্যথায় তারা নামাজ অনিয়মিত এবং কোনরকম সন্তুষ্টি ছাড়াই পড়বে । এটা দুঃখজনক যে, কোনো কোনো মুসলিম তাদের সন্তানদের ধর্ম এবং কুরআনের শিক্ষা দেয় না। তাদেরকে কুরআনের আলো থেকে বিচ্ছিন করে রাখে । এটা সবচে" সম্ভাব্য অন্ধকার যা আমাদের সন্তানদের মনে ভবিষ্যতে ছাপ ফেলে । আমাদের সন্তানদের পাত্র পাত্রী পছন্দ করার ব্যাপারেও আমাদের খুব সতর্ক থাকতে হবে। সম্ভাব্য বউ বা বর নির্বাচনে আমাদের প্রথম যে বিষয়ে অগ্রাধিকার দিতে হবে তা হলো, তারা ইসলাম সম্মতভাবে বেড়ে উঠেছে কিনা এবং তারা ইসলাম চচ্্চা করে কিনা । অনৈসলামিক ভিতের উপর যেসব পরিবার গড়ে ওঠে তাদের সাথে জীবন গড়লে, বিবাহ বিচ্ছেদ অনিবার্ধ্য । সংক্ষেপে, আমাদের অবশ্যই সন্তানদের বর্তমান সমাজের অশুভ দিক যেমন, রাত করে বাড়ী ফেরা, সময় এবং অর্থের অপচয় করা, অনৈতিক চলচ্চিত্র দেখা ইত্যাদি থেকে রক্ষা করতে হবে। এসবের পরিবর্তে তাদের হৃদয় অবশ্যই আল্লাহ, তার নবী এবং আল্ল- [হর ওলীদের জন্য প্রেম দ্বারা পরিপূর্ণ করতে হবে। একমাত্র এই উপায়েই খাঁটি হৃদয়ের অধিকারীরা আধ্যাত্মিক পথে অগ্রগতি সাধন করতে পারবে । এই উপায়ের প্রায়োগিক দিকগুলো হল কুরআন তেলাওয়াত উপভোগ করবে। স্বেচ্ছায় নামায কায়েম করবে । ধর্মের প্রতিটি খুঁটিনাটি দিক খুব যত্রের সাথে অনুসরণ করবে । কারণ ভালবাসা ছাড়া, নামাজ এবং অন্য ইবাদতও ফলপ্রসু হয় না। এছাড়াও সমাজের সমস্যাগুলোর সমাধান একমাত্র ইসলামের নৈতিক ব্যবস্থাপনায় সম্ভব। ধর্ষন এবং এই ধরনের সমাজের অন্যান্য সব অসুস্থ্যতা ইসলাম ধর্ম অনুসরণের মাধ্যমেই সমূলে উৎপাটিত করা সম্ভব। এই ধরনের অপরাধ তারাই করে থাকে যারা নিজেদের হীন আকাঙ্খাগুলো নিয়ন্ত্রন করতে পারে না। অন্য আরেকটি বড় সমস্যা হল, স্বার্থপরতা এবং বন্তবাদ। এগুলোও ইসলাম দ্বারা নিষ্ক্রিয় করা যায়। কেননা, ইসলাম সবসময় অন্যের স্বার্থ এবং চিন্তা ভাগ করে নেয়ার নির্দেশ দেয়। ধর্ম অনুপস্থিত থাকলেই বন্তবাদ মাথা ছাড়া দিয়ে ওঠে । অতএব, বন্তবাদ শুধু জীবনের একটা দর্শনই নয় বরঞ্চ মানবজাতির অবক্ষয়ের একটা বহি:প্রকাশই বটে।
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।