আলো এবং অন্ধকার *৮৬৪২০৯ সবসময় আল্লাহ তা'আলা মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন । মানুষকে সবচে" শ্রেষ্ঠ যে আলোকবর্তিকা দেয়া হয়েছে তা হলো, কুরআন এবং নবীজির দিক নির্দেশক আলো । ইতিহাস সাক্ষী, নবী মুহাম্মাদ সা.-এর আলোকবর্তিকা জাহিলিয়াতের তথা ইসলামপূর্ অজ্ঞতার যুগের অন্ধকার দূর করে দিয়েছিল। অতএব, আমরা যেন আবারো সেই অজ্ঞতার অন্ধকার যুগে প্রত্যাবর্তন না করি সেকারণে আমাদের অবশ্যই কুরআন এবং নবীজির নির্দেশিত পথ অনুসরণ করতে হবে । সর্বশক্তিমান আল্লাহ কুরআনে বলেছেন যে, “সুতরাং আল্লাহ এবং তীর প্রেরিত নবীর এবং সে আলোকবর্তিকা যা আমরা পৃথিবতৈ প্রেরণ করেছি তারপর বিশ্বাস স্থাপন কর। আল্লাহ তোমাদের সব কর্মকাণ্ড সম্পর্কে ভালভাবেই জ্ঞাত।” (তোগাবুন, ৬৪:৮) যারা কুরআন মেনে জীবন অতিবাহিত করে না তারা অন্ধকারের জীবনে পড়ে থাকে । আমাদের অবশ্যই আপন সন্তান ও পরিবারকে এই অন্ধকার থেকে রক্ষা করতে হবে। শিশুদের শিক্ষা দেয়ার প্রথম পদক্ষেপ হলো, কিভাবে কুরআনের বিধান অনুসরণ করে জীবন যাপন করতে হয়। সেই সঙ্গে আমাদের অবশ্যই তাদের ইসলামের মৌলিক বিধানগুলো এবং বিশ্বাসের বিভিন্ন ধারাগ্ডলো শেখাতে হবে । তাদেরকে ইসলামের সব ভাল আচরণগুলো শেখাতে হবে । এই শিখন প্রক্রিয়া শুধুমাত্র পরিবারের মধ্যে সুসম্পন্ন হয় না। আমাদের যোগ্যতাসম্পন্ন পেশাজীবি মানুষদের সাহায্যেরও প্রয়োজন । তারা হতে পারেন স্থানীয় ইমাম বা ইসলামী বিদ্যালয় এবং শিক্ষক শিক্ষিকারা । পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য এই শিখন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ । এটা যেন অনেকটা কোন উর্বর জমিতে স্বাস্থ্যকর বীজ রোপন করা । কালক্রমে কুরআন অনুযায়ী জীবন ধারার মধ্যে তারা বিশ্বাসের ফসল প্রোথিত করে । এই বাস্তবতার প্রেক্ষিতে নবীজি সা. বলেন যে, কর। যাতে তারা আল্লাহর ইবাদতে অভ্যস্ত হয়। এই হাদীস নির্দেশ দেয়, ধময়ি শিক্ষা শৈশব থেকেই শুরু করা উচিত। শিশুদের আন্তরিক উপদেশ এবং প্রশিক্ষণ যেন অনেকটা মার্বেল খোদাই করে কোন সুন্দর আকৃতির রূপ দেয়ার কাজ করে । যদি এই সব ছোট ছোট কোমল হৃদয়ে আল্লাহ এবং তার রাসুলের প্রতি ভালবাসার দীপশিখা প্রজ্নলিত করা যায় তাহলে এই পরম উপকারী প্রভাব তাদের মনে আমৃত্যু অব্যাহত থাকবে । আল্লাহর এক বন্ধু আবু বকর ওররাক তার ছেলেকে কুরআন শিক্ষা দেয় এমন একটি বিদ্যালয়ে ভর্তি করেছিলেন । একদিন তার ছেলে ফ্যাকাশে মুখে স্কুল থেকে ফিরল । আবু বকর রাহ. জিজ্ঞেস করলেন তার কি সমস্যা হয়েছে । সে উত্তর দিল, “ওহ্, বাবা । আজকে স্কুলে আমাদের নিম্নলিখিত আয়াতটি পড়িয়েছে।” উ ০9৬৫০
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।