০৬৫০ *৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা রক্ষা পাবে । কুরআন বলে, “তারা কি ডাঙ্গায় পরিভ্রমণ করে না, এতে করে তাদের মন এবং মস্তিষ্ প্রজ্ঞা এবং তাদের কান শুনতে ও শিখতে পারে? সত্যিকারার্থে মানুষের বোধ নয় বক্ষে অবস্থিত হৃদপিপ্তই অন্ধ থাকে ।” হেজ্, ২২:৪৬) অবজ্ঞাকারী হৃদয়েদের উদ্দেশ্যে কুরআন আরও বলে, “তারা কি একাগচিত্তে কুরআনকে বুঝার চেষ্টা করে না; অথবা তাদের হৃদয়ের দরজা কি তালাবদ্ধ?” মুহাম্মদ, ৪৭:২৪) যারা কুরআনের আয়াতগুলো পড়তে ও বুঝতে এবং একি সাথে বিশ্ব জগতের অপর রহস্যগ্তলোও বুঝতে পারে তারা আপন আত্মার পবিত্রতা বা শুদ্ধতার সাথে তাল রেখে বাহ্যিক এবং অভ্যন্তরীণ জগতে আল্লাহর শক্তির বহি:প্রকাশগুলোকে প্রত্যক্ষ করতে পারে। দুর্ভাগ্যবশত: মাঝে মাঝে মানুষ খুব অবজ্ঞা ভরে আচরণ করে এবং তাদের অজ্ঞতা এবং ব্যক্তিগত স্বার্থের মোহে পড়ে যাওয়ার কারণে এশ্বরিক বাস্তবতাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। অর্থ সম্পদ এবং ইহজাগতিক অবস্থানের মত বস্তগত লাভকে মানুষ দেবতাজ্ঞানে পুজা করতে শুরু করে। তখন তারা এশ্বরিক দিক নির্দেশনার আলোকে অবজ্ঞা করে এবং তাদের অহংকারের অন্ধকারে তলিয়ে যায়। কুরআন শরীফে আল্লাহ বলেছেন যে, “আল্লাহ আসমান ও জমিনের আলো ।” নূর, ২৪:৩৫) সে অনুযাষী যারা আল্লাহর নির্দেশিত পথকে প্রত্যাখ্যান করে তারা অন্ধকারে নিমজ্জিত হয় এবং কুরআনের আলোকে প্রত্যাখ্যান করার কারণে তারা অন্ধ। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে, আল্লাহ এমন একটা জীবন যাপন আমাদের করতে বলেন প্রাত্যহিক প্রতিটি খুটিনাটি ব্যাপারে আমরা যেন এঁশ্বরিক আলোকে অনুসরণ করে চলি। এই প্রাত্যহিক ব্যাপারগুলো সামাজিক বা ব্যক্তিগত, বাণিজ্যিক বা দয়া দাক্ষিণ্য, বস্তগত অথবা আধ্যাত্মিক, যাই হোক না কেন। আমরা যদি ক্ষমতাধারী আল্লাহর পথে পরিচালিত সেই এশ্বরিক আলো অনুযায়ী আচরণ করা অবশ্য কর্তব্য । মনুষ্য খুতগুলো যেমন অজ্ঞতা, অলসতা, স্বৈরাচার এবং অবিশ্বাস- এসব কিছুই মানুষের আত্মাকে কালিমাযুক্ত করে । এই কালিমার কিছু কিছু মানুষের ব্যক্তিগত এবং কিছু সামাজিক জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে থাকে । এই প্রবণতাগুলোর উল্টোধারা কুরআনে উল্লেখিত আছে। যেমন জ্ঞানার্জন, কঠোর পরিশ্রম, সুবিচার করা এবং স্বগীয় উভাসনের আলোকে পরকালে বিশ্বাস করা । মুহাম্মাদ সা. মানবজাতিকে অন্ধকারের আসল প্রকৃতি এবং একই সাথে এশ্বরিক আলো অনুযায়ী সঠিক আচরণের সংকেত, যা অবশেষে আমাদের আল্লাহর অন্তষ্টির দিকে পরিচালিত করে, তা শিখিয়েছেন ।
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।