এর লেখক সম্পকে ওসমান নূরী তপবাস-এর জন্ম ১৯৪২ সালে। তুরস্কের ইস্তাম্বুল শহরের এরেনখোয়ে তিনি জন্ম গ্রহন করেন। তাঁর মায়ের নাম ফাতেমা ফেরাইদি হাসিম এবং পিতার নাম মুসা তপবাস। তার মা ফাতেমা ছিলেন এইচ. ফাহরি ফিগিলিসের কন্যা। তপবাসের শিক্ষা জীবন শুরু হয় এরেনকর জিহনি পাশা প্রাথমিক বিদ্যালয়ে । এরপর ১৯৫৩ সালে ইস্তাম্বুলের অন্যতম প্রসিদ্ধ মাধ্যমিক বিদ্যালয়ে । ইস্তাম্বুল ইমাম খতিব উচ্চ বিদ্যালয়ে তার পড়াশোনা চলতে থাকে । বিশিষ্ট সব শিক্ষক, যেমন- এম. মেলালেদ্দীন অকটেন, মাহির ইজ এবং নূরুদ্দীন তোপকু সেখানে পড়াতেন । সেই সময় এম জেকাই কোনরাপা, ইয়েমেন দেদে, আহমেত দাউদপলু, মাহমুদ বায়রাম এবং আলি রিজা সাগমানের তন্তাবধানে শিক্ষা গ্রহণ চলতে থাকে । উত্তাদ নাজিব ফাযিলের মত বিখ্যাত কবির সাথেও তার পরিচয় হয়। তিনি ফাযিলের বন্ধু মহলের সান্নিধ্যেও আসেন । তার বক্তৃতা শুনতে যোগ দিতেন। তারই সম্পাদিত “বুযুক দোউ” পত্রিকা নিয়মিত পড়তেন এবং অবশেষে হয়ে উঠলেন তার চিন্তধারার অন্যতম অনুসারী । ১৯৬০ সালে ওসমান নূরী তপবাস এবং চাচা আবিদিন তপবাস একই সাথে মাধ্যমিকের সনদ লাভ করেন । গ্র্যাজুয়েশন শেষ করার পর কিছু সময় ব্যবসা করেন । ১৯৬২ সালে তিলোর সিট-এ সামরিক বাহিনীতে অতিরিক্ত শিক্ষক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা তার প্রিয় বিষয় হওয়ার কারণে তিনি সেনাবাহিনীতে থাকার সময় অনেকের সাথে সেই সূত্রে জড়িয়ে পড়েন। সামরিক বাহিনীর পর্ব শেষ হওয়ার পর তিনি ব্যবসা বানিজ্যে ফিরে যান। কিন্তু কিছুই তাকে মানবতার সেবা এবং শিক্ষাদান থেকে বিরত রাখতে পারেনি । ইলিম ইয়ায়মা জেমিয়েতি নামের একটি জ্ঞান প্রচার সমিতিরও তিনি সক্রিয় সদস্য ছিলেন । তার ব্যবসায়ের নীতি ছিল সেবাদানমূলক। তাঁর ব্যবসাটি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং গরীবের সহায়তা প্রদানের কেন্দ্রে পরিণত হয়। পরিবারের সেবাকল্যাণমুখী কর্মকাণ্ডের দায়িতেও ছিলেন তিনি। ১৯৮৫ সালে হুদায়ি ওয়াকৃফ নামের একটা সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর তার অধীনে তিনি সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন । এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্যের প্রায়োগিক ক্ষেত্র শুধু স্বদেশেই সীমাবদ্ধ ছিল না। প্রতিবেশী দেশগুলোর শিক্ষার্থীর মাঝেও এই সেবা ০9৬৫০
— صفحة ٩ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.