আলো এবং অন্ধকার সর্বশক্তিশান আল্লাহ মানুষকে উপলব্ধি করার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা দিযেছেন যাতে করে সে প্রতিতুলনার মাধ্যমে বাস্তবতাকে বুঝতে পারে । আমরা শুভকে অশুভের সাথে, সৌন্দর্যকে কদর্ধ্যতার সাথে, শুদ্ধকে ভুলের সাথে এবং আলোকে অন্ধকারের সাথে প্রতিতুলনা করে বুঝতে বা উপলব্ধি করতে পারি । অতএব প্রতিতুলনার উপর ভিত্তি করে মানুষ বস্ত এবং ধারণাকে চিহিত করে আর এভাবেই তার উপলব্ধি করার ক্ষমতা কাজ করে থাকে । আমরা অবিশ্বাসের কদর্ধতার সাথে প্রতিতুলনা করে সৌন্দর্য্য এবং আল্লাহকে বিশ্বাস করার গুরুতৃ হৃদয়াঙ্গম করতে পারি । কুরআন মানবজাতিকে বিশ্বাসের আলোর দিকে এবং অবিশ্বাসের অন্ধকার থেকে দূরে পরিচালিত করে । আল্লাহ নিজেকে প্রকাশ করেছেন দুইভাবে: এই বিশ্ব ব্রক্ষণ্ড তার একটি প্রকাশ এবং কুরআন তীর দ্বিতীয় প্রকাশ । এই দুই বহিঃপ্রকাশ একে অন্যের পরিপূরক । যে বিশ্বজগতে আমরা বাস করি তা শব্দবিহীন একটি কুরআন এবং কুরআন হলো বিশ্ববাহ্মান্ডের একটি বাচনিক প্রকাশ । বিশ্ববহ্ষাণ্ড আল্লাহর বিশালতার স্বীয় রহস্য এবং তার কর্মের বহিংপ্রকাশ দ্বারা পূর্ণ । মানুষ এই দুইটি বহি:প্রকাশের নির্যাস । অতএব সর্বশক্তিমান আল্লাহ সমগ্র সৃষ্টির মধ্যে মানুষের এই উচ্চতম আসনের কথা পরিস্কারভাবে নিম্নলিখিত হাদীসে কুদসীতে উল্লেখ করেছেন, “হে আমার বান্দা! আমি তোমাকে আমার জন্য সৃষ্টি করেছি। এবং আমি সমগ্র বিশ্বজগতকে তোমার জন্য সৃষ্টি করেছি। তোমার উপর আমার দাবী হলো যে, তোমার জন্য আমি যা সৃষ্টি করেছি তার সঙ্গে জড়িয়ে পড়ো না। কারণ তাহলে তুমি আমার ব্যাপারে অসচেতন হয়ে পড়বে । কেননা, তোমাকে আমার জন্য সৃষ্টি করেছি। ইহজাগতিক ব্যাপারে মেতে ওঠার জন্য নয়।” একারণেই সূফীরা মানবজাতিকে একটি অনুবিশ্ব এবং বিশ্বব্রহ্ষান্ডের নির্যাস হিসেবে উল্লেখ করেছেন। তার প্রকৃতির কারণে মানুষ শুভ এবং অশুভ- এই দুই প্রবণতার দিকেই ঝুঁকে পড়ে । তার মধ্যে আলো এবং অন্ধকার উভয়ই খেলা করে। এটা নিশ্চিত করা তার দায়িতৃ। যেন অবিশ্বাসের অন্ধকার বিশ্বাসের আলোকে আবৃত না করতে পারে । কুরআন বিশ্বাসীদের নির্দেশ দেয় যেন শুধুমাত্র ব্যক্তিগত নয়; সামাজিক পর্যায়েও অন্ধকারের উপর আলোকে বিজয়ী করার জন্য কাজ করতে পারে । এতে করে সমাজ ধ্বংসের হাত থেকে ০9৬৫০
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।