The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

রজিক (বাচার জন্য অন্ন) ৮০৮৬০৭৯ দাও এবং মনের ক্ষুধা মেটাও যাতে করে আল্লাহর নৈকট্যের শান্তি তোমার মধ্যে পেতে পার। এই আয়াতে ব্যাখ্যা করা হয়েছে যে, রিজিকের বিভাজন এশ্বরিক ইচ্ছাশক্তি দ্বারা চালিত এবং বুদ্ধিমান মানুষের মন থেকে উচ্চাকাঙ্থা এবং লোভের দরজা বন্ধ করে দেয়া হয়েছে। আয়াতটি আরো বলে যে, আল্লাহই রিজিকের বন্টনকারী। যদি আমরা এর সাথে একের পর এক আমাদের নতুন নতুন ইচ্ছা এবং উদীয়মান আকাঙ্ধাগুলো যোগ করতে থাকি তাহলে আকাঙ্খার এই যোগফলকে আমরা পার্থিব উচ্চাকাঙ্খা বলতে পারি। এটা মৃত্যুর আগ পর্যন্ত শুধু স্থায়ী হবে। তাদের পরিণাম হল হতাশা এবং কঠোর অনুতাপ । পার্থিব উচ্চাকাঙ্খাগুলো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মিলিয়ে যাওয়া ছায়ার মত অগণিত আকাঙ্খা দিয়ে গঠিত। পাপ হৃদয়কে কালিমাময় করে এবং বাস্তবতা সম্পর্কে বধির করে । এই পাপ হৃদয়ের এশ্বরিক সত্য জানার জন্য যে সংবেদনশীলতার দরকার হয় তা নষ্ট করে দেয়। এই প্রেক্ষিতে অনৈতিক খাদ্য আহার করাই হৃদয়ের এই পচনের কারণ । বর্ণিত আছে যে, এ ধরনের মানুষদের প্রার্থনার জবাব চল্লিশ দিন পর্যন্ত পাওয়া যায় না। এর কারণ হলো, শরীরের পুষ্টির সঞ্চালন প্রক্রিয়া চল্লিশ দিনে সম্পন্ন হয়। উপরোল্লিখিত অনুচ্ছেদ থেকে আমরা এই চিত্র পাই যে, হৃদয়ের আধ্যাত্মিক স্বাস্থ্যের উপর অনৈতিক বা হারাম খাদ্যের অসুস্থ্য প্রভাব পড়ে । অতএব অনৈতিক উপায়ে লব্ধ খাদ্য থেকে যে পুষ্টি আসে তা শরীরের জন্য বিষ । এই পর্যায়ে পৌছালে প্রার্থনার সুস্বাদ অনুভব করা অসম্ভব হয়ে পড়ে। জেনো, সকল প্রতিকারের ভিত্তি হল ক্ষুধা। দৃঢ় সংকল্পের সাথে ক্ষুধাকে আত্মীভূত কর। একে তুচ্ছতাচ্ছিল্য কর না। এই পৃথিবীতে আমাদের এবং আমাদের পরিবারের জীবন ধারণের জন্য কত কী ব্যয় করে থাকি । আমাদের অমিতব্যয়িতা পরিহার করে চলা উচিত। এই দুনিয়ায় সম্পদ এবং সুযোগ সীমিত । সেগুলো আল্লাহ কর্তৃক আমাদেরকে দেয়া হয়েছে এবং সেগুলো কিভাবে ব্যয় করা হয়েছে তার কৈফিয়ত আমাদের পরকালে দিতে হবে। বর্তমানের পুঁজিবাদী সমাজের মত অর্থ সম্পদ যথেচ্ছভাবে এবং অবিচক্ষণতার সাথে খরচ করলে আমাদের ভবিষৎ প্রজন্মরা বিপদাপন্ন হয়ে পড়বে । সব প্রাণীর মধ্যে একমাত্র মানুষই সহজে সন্তুষ্ট হয় না। একটি বন্যজন্ত এক পাল ভেড়াকে তার ক্ষুধা নিবৃত্তির জন্যই আক্রমণ করে থাকে । তার ক্ষুধা মোচন হলে সে আর আক্রমণ অব্যাহত রাখে না। কেননা তার মাথায় এই চিন্তাই থাকে না যে, পরের দিনের জন্য আরও কয়েকটা শিকার করে রাখি । এরপর সত্যিকারার্থে সে পালের অন্যান্যদের সাথে মিতালী গড়ে তুলতে পারে । পক্ষান্তরে মানুষের রয়েছে সীমাহীন আকাঙ্খা । একজন ব্যক্তিকে তার সীমাহীন আকাঙ্খা থেকে রক্ষা ০9৬৫০

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।