The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০৬৫০ ₹২্ল» আল্লাহপ্রেমের গোপন কথা ব্যক্তিগত তৃণভূমির মত এবং যে-ই সেই তৃণভূমিতে প্রবেশ করবে তার ধ্বংস অনিবার্ধ। মুহাম্মদ (সাঃ) বলেন, “বৈধ এবং অবৈধ কাজ, উভয়ই স্বত:সিদ্ধ কিন্তু তাদের মাঝখানে অনিশ্চিত একটা জায়গা আছে যার সম্বন্ধে অদিকাংশ মানুষেরই কোন ধারণা নেই । যে নিজেকে এঁ অনিশ্চিত জায়গা থেকে রক্ষা করতে পারবে, সেই তার ধর্ম এবং সম্মান রক্ষা করতে পারবে । এবং যে এ সব সন্দেহজনক, অনিশ্চিত বিষয়াদিতে রত হবে, সে অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়বে । এধরণের ব্যক্তিরা একজন মেষ পালকের মত । যে নিজের মেষের পালকে অন্যের ব্যক্তিগত তৃণভূমিতে চড়ায় এবং যে কোন মুহূর্তে অনধিকার প্রবেশের জন্য তারা আইনত অভিযুক্ত হয়। সাবধান! প্রতিটি রাজারই ব্যক্তিগত তৃণভূমি আছে এবং এই দুনিয়ায় আল্লাহর ব্যক্তিগত তৃণভূমি হলো, যে জায়গাটিকে তিনি নিষিদ্ধ হিসেবে ঘোষণা করেছেন ।” মওলানা রুমী এই বাস্তবতার দিকে মনোযোগ আকর্ষণ করেছেন যে, বৈধ খাদ্য মানুষকে আধ্যাত্মিকতা এবং স্বীয় আলোয় পূর্ণ করে, বেহেশতি নূরের থেকে উত্তম কোন খাদ্য মানুষের জন্য নেই । অন্য কোন উপায়ে মানুষের সত্তা পরিপুষ্ট হয় না। একটু একটু করে নিজেকে এই দুনিয়ার খাদ্য এবং পানীয় থেকে বিরত রাখো । এগুলো মানুষের সত্যিকার পুষ্টি যোগায় না। আখেরাতের পুষ্টি অর্জনের জন্য সঠিক যোগ্যতা লাভ করার চেষ্টা কর। নিজেকে স্বগীয়ি দ্যুতির গ্রাসের জন্য তৈরী কর । কুরআনের এই অনুশাসন বা নির্দেশ মান্য কর, “আল্লাহর অকৃপণ দানের প্রতি কৃতজ্ঞ হও!” জুমু'আ, ৬২:১০) সাবধান! আল্লাহর জন্য যদি শরীর না ঝুঁকে এবং সমর্পন না করে; শরীর যতক্ষণ না সত্যি সত্যিই ক্ষুধার্ত হয় তার আগ পর্যন্ত সত্যের বিরুদ্ধে অনমনীয় হয়ো না। পেট না ভরা পর্যন্ত একে দমন করার চেষ্টা কর। যেমন ঠাণ্ডা লোহাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্দিষ্ট আকৃ তি দান করা হয়। অহংকারের সাথে ফিরাউনের সাদৃশ্য রয়েছে। ফিরাউন মুসা আ.-এর কাছে দুর্ভিক্ষের সময় ভিক্ষা চেয়েছিল । তুমি যদি এই ধরণের আধ্যাত্মিক খাদ্য টনের পর টনও খেতে থাকো তবও্‌ তুমি পালকের মত হালকা অনুভূতি নিয়ে হাটতে পারবে । এমনকি যদি তুমি এক সমুদ্র পানির পরিমাণে এই আধ্যাত্মিক খাদ্য খাও তবুও তুমি একটি জাহাজের মত ভেসে থাকতে পারবে । পাকস্থলীর ক্ষুধা মানুষকে খড়ের গাদার দিকে পরিচালিত করে কিন্তু মনের ক্ষুধা মানুষকে মিষ্টি পুদিন ক্ষেতের দিকে নিয়ে যায়। যে সমস্ত প্রাণী খড় এবং বার্লি খেয়ে পরিপুষ্ট হয় তাদের নিয়তি হল বিসর্জন; যারা সত্যের আলো দ্বারা পরিপুষ্ট হয়, তারা জীবন্ত কুরআনে পরিণত হয়। পেটের চিন্তা ছেড়ে

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।